ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় চা

আকাশ নিউজ ডেস্ক:

চা একটি জনপ্রিয় পানীয়। দিন দিন এর জনপ্রিয়তা বেড়েই চলেছে। অফিসে, ঘরোয়া ও বন্ধুমহলের আড্ডায় চা না হলে কি চলে। চা আমাদের ক্লান্তি দূর করে কাজের পরিবেশ তৈরি করে। চা মন-মেজাজ সতেজ ও ফুরফুরে রাখে।

আপনি হয়তো সকাল-বিকাল নিয়মিত চা পান করেন। কিন্তু জানেন কি, চা খেয়ে শরীরে কি ধরনের উপকার পাওয়া যাবে। চা শুধু খাওয়ার জন্যই নয়। আমাদের শরীরকে ভালো রাখতে লিকার চা এবং গ্রিন-টি বিশেষ ভূমিকা পালন করে থাকে। চা হার্ট অ্যাটাক, হজম , রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সুন্দর দাঁতসহ বিভিন্ন উপকার করে থাকে।

আসুন জেনে নেই চা খেলে হজমক্ষমতাসহ বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা সমাধান করে।

হার্ট অ্যাটাক :

আপনি জানেন কি গ্রিন-টি হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। দিনে ২ থেকে ৩ কাপ গ্রিন-টি পান করলে হার্ট অ্যাটাকের আশঙ্কা প্রায় ২০ শতাংশ এবং স্ট্রোকের আশঙ্কা প্রায় ৩৫ শতাংশ হ্রাস পায়।

হাড়ের স্বাস্থ্য :

গ্রিন-ট্রি হাড়ের স্বাস্থ্য ভালো রাখে। গ্রিন-টি খেলে হাড় মজবুত হয়। সেই সঙ্গে এই সম্পর্কিত নানাবিধ রোগের প্রকোপও কমে।

রোগপ্রতিরোধ ক্ষমতা :

লিকার চা পান করলে আমাদের শরীরে ইমিউন সেলের কর্মক্ষমতা বেড়ে যায়। ফলে রোগপ্রতিরোধ ক্ষমতা এতটাই বেড়ে যায় যে নানাবিধ সংক্রমণের আশঙ্কা বহুলাংশে হ্রাস পায়।

হজমক্ষমতা বৃদ্ধি :

চা হজমক্ষমতা বৃদ্ধি করে। হারবাল চা খাওয়ার অভ্যাস করলে ইরিটেবল বাওয়েল সিনড্রোম বা বদহজমসহ একাধিক পেটের রোগ হ্রাস পায়। তাই যারা এমন কোনো রোগে ভুগছেন, তারা আজ থেকেই হারবাল টি খাওয়া শুরু করুন।

দাঁত সুন্দর :

জাপানে এক গবেষণায় এ কথা প্রমাণিত হয়েছে যে, লিকার চা পান করলে মুখগহ্বরে পিএইচ লেভেল বেড়ে যায়। ফলে ক্যাভিটি হওয়ার আশঙ্কা কমে। এছাড়া দাঁত ও সুন্দর হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় চা

আপডেট সময় ০৬:০১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮