ঢাকা ০২:৩০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর দেরি করে যাওয়ায় নিজ এলাকার বন্যার্তদের কাছে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ: সড়ক প্রতিমন্ত্রী কানাডার ওপর ক্ষেপেছেন ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি বাড়ির সামনে থেকে নিখোঁজ, দুই দিন পর মরদেহ মিলল পাটখেতে টানা সপ্তম রাতেও ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাত তেহরানের নববধূকে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ২, আহত ১২ শিক্ষার্থীদের রাজনৈতিক ট্যাগ দিয়ে হেনস্তা সভ্য রাষ্ট্রের পরিচয় নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী কুষ্টিয়ায় আধিপত্য নিয়ে দুজনকে কু‌পিয়ে হত্যা জুলাই শহীদদের স্মরণে এবি পার্টির প্রতীকী কফিন মিছিল

খালেদা জিয়ার মামলা লড়তে ব্রিটিশ আইনজীবী নিয়োগ

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলা লড়তে ব্রিটিশ আইনজীবী নিয়োগ দেয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসনের সব মামলায় দেশীয় আইনজীবীদের সহায়তা করতে ব্রিটিশ আইনজীবী লর্ড কারলাইলকে নিয়োগ দেয়া হয়েছে। তিনি ব্রিটেন থেকে মামলাগুলো দেখভাল করবেন, প্রয়োজনে তিনি বাংলাদেশেও আসবেন।

বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়ার আইনজীবী প্যানেলকে লর্ড কারলাইল পরামর্শ ও সহযোগিতা করবেন।

ব্রিটিশ এ আইনজীবী ২৮ বছর ধরে আইন পেশার সঙ্গে জড়িত। তিনি সর্বোচ্চ আদালতের বিচারপতি হিসেবেও কাজ করছেন বলে জানান মির্জা ফখরুল।

বিএনপির এ নেতা বলেন, লর্ড কারলাইল জানিয়েছেন- তিনি বিএনপি চেয়ারপারসনের গুরুত্বপূর্ণ মামলাগুলোতে যুক্ত হতে পেরে আনন্দিত। খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত ৩৪ মামলারই পরামর্শক হিসেবে কাজ করবেন তিনি।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, আবুল খায়ের ভুঁইয়া, আতাউর রহমান ঢালী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর

খালেদা জিয়ার মামলা লড়তে ব্রিটিশ আইনজীবী নিয়োগ

আপডেট সময় ১২:২১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮