ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হানিমুনে গিয়ে লাল শাড়িতে নবদম্পতির আত্মহত্যা!

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দীর্ঘ দিনের প্রেম প্রদীপ ও প্রমীলার। কিন্তু পরিবার সেই সম্পর্ক মেনে নেয়নি। অবশেষে পালিয়ে গিয়ে বিয়ে করেন তারা। আর মেয়েটির পরিবারও ওই যুবকের বিরুদ্ধে মামলা ঠুকে দেয়। বিষয়টি জানতে পেরেই আত্মহত্যার পথ বেছে নেন নবদম্পতি।

রবিবার রাতে ভারতের নিউ দিঘার সমুদ্র সৈকতের একটি হোটেল থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ভারতীয় গণমাধ্যমের খবর, প্রদীপ ও প্রমীলা দুজনেই রামনগরের বাসিন্দা। কিছুদিন আগেই প্রমীলার বাড়িতে জানাজানি হয়ে যায় তাদের সম্পর্কের কথা। প্রদীপকে কোনোভাবেই মেনে নেননি প্রমীলার বাবা-মা। এই নিয়ে বাড়িতে একাধিকবার ঝামেলাও হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত ভালোবাসার পরিণতি দিতে প্রদীপের হাত ধরেই ঘর ছেড়েছিলেন প্রমীলা। মন্দিরে গিয়ে বিয়ে করেছিলেন। রোববার বিকালে গিয়ে উঠেছিলেন নিউ দিঘার একটি হোটেলের রুমে।

এদিকে মেয়ে প্রেম করে পালিয়ে গিয়ে বিয়ে করেছে জানতে পেরে প্রমীলার বাবা-মা প্রদীপের বিরুদ্ধে থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ প্রদীপের বাবা রাজকুমার নায়েককে গ্রেফতার করে।

বাবার এমন পদক্ষেপের কথা কানে আসতেই মাথায় বাজ ভেঙে পড়ে প্রমীলার। বিপদে পড়তে পারে তার ভালোবাসা, একথা আঁচ করতে পেরেই চরম সিদ্ধান্তের পথ বেছে নিলেন প্রমীলা ও প্রদীপ।

রোববার রাতে হোটেলের কর্মীরা জানালা দিয়ে তাদের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার করে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হানিমুনে গিয়ে লাল শাড়িতে নবদম্পতির আত্মহত্যা!

আপডেট সময় ০৪:৩০:০৬ অপরাহ্ন, সোমবার, ১৯ মার্চ ২০১৮