ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

জঙ্গিমুক্ত করতে জঙ্গির সঙ্গী খালেদাকে ক্ষমতা বাইরে রাখতে হবে: ইনু

অাকাশ জাতীয় ডেস্ক:

দেশকে জঙ্গিমুক্ত করতে জঙ্গির সঙ্গী বেগম খালেদা জিয়াকে ক্ষমতা বাইরে রাখতে হবে বলে মন্তব্য করেছেন জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

রোববার দুপুরে গুলিস্তানে ঢাকা মহানগর জাসদের বর্ধিত সভায় তিনি বক্তব্য রাখেন। এ সময় তিনি আরো বলেন, বিএনপি পরাজিত হয়ে এখন দুর্নীতিবাজ ও খুনিদের রক্ষার রাজনীতি করছে।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘আমাদের সামনে এখন দুটি যুদ্ধ আছে। একটি হচ্ছে নির্বাচন আরেকটি হচ্ছে জঙ্গি দমন। এই দুই যুদ্ধ আমাদের চলমান যুদ্ধ। এই দুই কাজই আমাদের করতে হবে। জনগণকে আপনি কি চান সেটা পরিষ্কারভাবে বলা, তারপরে জনগণ সেই বক্তব্যের মূল্য বুঝে মনে করলে তার ওপর ব্যবস্থা নেবে।’

তিনি বলেন, ‘আমরা বিএনপির জ্বালাও-পোড়াও থেকে শুরু করে সব অপকর্মগুলো সরকারের সামনে তুলে ধরতে পেরেছি, তাই তারা এখন এদের অপকর্ম সম্পর্কে অবহিত। এজন্য আমরা যখন বলি, জঙ্গি দমন কর, তখন জনগণ আমাদের সমর্থন করেন। যখন বলি জ্বালাও-পোড়াও দমন করুন তখন তাও জনগণ মেনে নেয়।’

তিনি আরো বলেন, ‘বিএনপি এবং খালেদা জিয়া গণতন্ত্রের দল নয়, বিএনপি এবং খালেদা জিয়া পাকিস্তানি মুসলিম লিগ। বিএনপি এবং খালেদা জিয়া বাংলাদেশপন্থি দল নয়, তারা পাকিস্থানপন্থি দল। আজকে রাজনীতিতে যে সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা, তার থেকে সমাধান পেতে হলে এই সাম্যবাদী দল বিএনপিকে আগে নির্মূল করতে হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গিমুক্ত করতে জঙ্গির সঙ্গী খালেদাকে ক্ষমতা বাইরে রাখতে হবে: ইনু

আপডেট সময় ০৪:৪৬:২৭ অপরাহ্ন, রবিবার, ১৮ মার্চ ২০১৮