ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে জনবান্ধব: জনপ্রশাসন উপদেষ্টা দেশ আবার পুরোনো অন্ধকার পথে ফিরে যাচ্ছে: জামায়াত আমির তারেক রহমান এখন শেখ হাসিনার পথে হাঁটছেন: সারজিস আলম ৫০ হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেবে ইউজিসি রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধা শেখ আজিজুরের দুই মাসের মধ্যে রমেক হাসপাতালের আইসিইউ শয্যা ২০টিতে উন্নীত করা হবে: আসাদুল হাবীব দুলু আ.লীগ যেভাবে হামলা করেছিল, একইভাবে বিএনপি করছে: নাহিদ ইসলাম পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে বরদাশত করা হবে না: মেয়র শাহাদাত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

কিডনি বিক্রির পর অভাবী দম্পতির আত্মহত্যা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

চরম আর্থিক অনটনের জন্য কিডনি বিক্রি করতে বাধ্য হওয়ার কথা ঘরের দেয়ালে লিখে রেখে আত্মহত্যা করেছেন এক দম্পতি।

কিডনি বিক্রির টাকায় কেনা জিনিসপত্র কিভাবে বণ্টন করতে হবে তাও স্বজনদের সুইসাইড নোটে লিখে গেছেন তারা।

বৃহস্পতিবার সকালে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনার নিমতার রবীন্দ্রপল্লীতে এমন ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন আশিস মুখার্জি (৪০) ও তার স্ত্রী টুম্পা মুখার্জি । দুটি আলাদা ঘর থেকে দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

প্রতিবেশীরা প্রথমে আশিসের ঝুলন্ত লাশ দেখতে পান। এ কথা জানাতে তারা টুম্পাকে ফোন করার চেষ্টা করেন। কিন্তু পাশের ঘরে টুম্পারও ঝুলন্ত লাশ দেখতে পান তারা।

খবর পেয়ে নিমতা থানার পুলিশ দম্পতির লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করতে পাঠিয়েছে।

পুলিশ জানায়, নিহত আশিস ও টুম্পার কব্জির শিরা কাটা ছিল। এতে মনে করা হচ্ছে, কব্জি কেটে নিজেদের মৃত্যু নিশ্চিত করতে তারা গলায় দড়ি দেন।।

তাদের ঘরের দেয়ালে লাল কালিতে কিছু কথা লেখা ছিল। এর মধ্যে একটিতে তাদের মৃত্যুর জন্য নিজের মাকে দায়ী করেন আশিস। আরেকটিতে লেখা ছিল, চরম আর্থিক অনটনের জন্য তারা কিডনি বিক্রি করতে বাধ্য হন। তৃতীয় লেখাটি আশিস তার ভাইকে উদ্দেশ্য করে লেখেন। এতে কিডনি বিক্রির টাকায় কেনা ঘরের জিনিসপত্র কাকে দিতে হবে তা বলা হয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, আশিসের মা সম্প্রতি ছেলের বিরুদ্ধে মামলা করেছিলেন। তারা বাড়ি ভাড়ার টাকায় চলতেন। এ ছাড়া আর কোনো আয় ছিল না তাদের। তাই সংসার চালাতে কয়েকজনের কাছে ধার করেন।

এক ভাড়াটে বলেছেন, সংসারে অভাব থাকলেও আশিস ও টুম্পার মধ্যে কখনও ঝগড়া হতে দেখেননি তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী

কিডনি বিক্রির পর অভাবী দম্পতির আত্মহত্যা

আপডেট সময় ০২:১০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মার্চ ২০১৮