ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফের বিয়ের পিঁড়িতে বসছেন অ্যাঞ্জেলিনা জোলি

আকাশ বিনোদন ডেস্ক:

হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি ফের বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। এমন খবরই এখন চারদিকে ঘুরপাক খাচ্ছে।

ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদের পর জোলিকে নিয়ে নানা খবর চাউর হয়েছিল হলিপাড়ায়। এবার সব গুঞ্জণ থামিয়ে চতুর্থবার বিয়ে করতে চলেছেন অভিনেত্রী। তবে এবার আর কোনও অভিনেতা নয় জোলির চতুর্থ বর হতে চলেছেন এক ব্রিটিশ বিলিওনিয়ার।

সূত্রের খবর, তার পরিচয় নিয়ে এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি। এমনকী পাপারাৎজিরাও ক্লান্ত হয়ে পড়েছেন জোলির নতুন বরের ঝলক পাওয়ার জন্য। আজ পর্যন্ত জোলিকে নাকি তার সাথে প্রকাশ্যে কোথাও ঘোরাফেরা করতে দেখা যায়নি। তবে ঘনিষ্ঠদের কাছে জোলি জানিয়েছেন যত শিগগিরই সম্ভব চতুর্থবার বিয়েটা তিনি সেরে ফেলতে চান।

সে কারণেই ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদের যাবতীয় আইনি কর্মকাণ্ড সেরে ফেলতে চাইছেন তিনি। জোলির বিয়ের ঘটকালি করেছেন হলিউডের আর এক তারকা জর্জ ক্লুনির স্ত্রী আমাল ক্লুনি। তিনিই নাকি জোলির সঙ্গে সেই ব্রিটিশ বিলিওনিয়ারের পরিচয় করিয়ে দিয়েছিলেন।

সূত্রের খবর পুরো পরিচয়টাই হয়েছিল জোলির স্বেচ্ছাসেবামূলক কাজের জন্য। এই ব্রিটিশ বিলিওনিয়ারও নাকি জোলির মতই রিফিউজিদের নিয়ে কাজ করছেন। সেই পরিচয় ক্রমে ঘনিষ্ঠতায় পরিণত হয়েছে।

জোলি তার ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, বিয়ের পর লন্ডনেই ছেলে-মেয়েদের নিয়ে পাকাপাকি ভাবে থাকতে চান তিনি। এমনকী এই চতুর্থ স্বামীই যে তার জীবনের শেষ পুরুষ হবেন তাও জানিয়েছেন। তবে বিয়ের দিনক্ষণ নিয়ে এখনই কোনও কথা স্পষ্ট করে জানাতে চাননি অভিনেত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফের বিয়ের পিঁড়িতে বসছেন অ্যাঞ্জেলিনা জোলি

আপডেট সময় ১২:২৩:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মার্চ ২০১৮