ঢাকা ১২:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

আইসিজে-র রায়ের পরপরই মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) এক ঐতিহাসিক রায়ে মিয়ানমারে জাতিগত নিধন বা জেনোসাইডের বিষয়টি উঠে আসার পরপরই মালয়েশিয়া সরকার মিয়ানমারের হাজারো শরণার্থীকে দেশে ফেরত পাঠানোর ঘোষণা দিয়েছে। মিয়ানমারের সামরিক বাহিনীর নৃশংসতার শিকার হয়ে আশ্রয় নেওয়া মানুষদের কেন এভাবে ফেরত পাঠানো হচ্ছে, এমন প্রশ্নের জবাবে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, আদালতের পরামর্শ মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর দাবি, আইসিজে-র নির্দেশনা অনুযায়ী নিপীড়ন থেকে পালিয়ে আসা মানুষদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করাই তাদের লক্ষ্য। অথচ কয়েক দিন আগেই আন্তর্জাতিক বিচার আদালত এক ঐতিহাসিক রায়ে বলেছেন, রোহিঙ্গাদের ওপর মিয়ানমার গোষ্ঠীনিধন বা জাতিগত হত্যা (জেনোসাইড) চালিয়েছে। গত সপ্তাহে নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচার আদালতের দেওয়া রায়ের পর গতকাল মালয়েশিয়া এ ঘোষণা দিল। এর আগে আইসিজে কখনো কোনো রাষ্ট্রকে জাতিগত নিধনের জন্য দায়ী করেননি। ‘বাস্তুচ্যুত নাগরিকদের’ মর্যাদার সঙ্গে ফেরানোর প্রতিশ্রুতি মিয়ানমারের, রোহিঙ্গাদের অস্তিত্ব অস্বীকার।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, মিয়ানমারের জনগণের অধিকার রক্ষার নীতি থেকে তার দেশ সরে যায়নি। তবে তিনি বাস্তবতা স্বীকার করে বলেন, মালয়েশিয়ার আর নতুন করে শরণার্থীদের আশ্রয় দেওয়ার সক্ষমতা নেই। অনেক শরণার্থীকে তৃতীয় কোনো দেশে পুনর্বাসনের যে আশা করা হয়েছিল, বাস্তবে তা পূরণ হয়নি। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আরও জানান, ডিসেম্বর মাস থেকে এই প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে। এর অংশ হিসেবে নৌবাহিনীর তিনটি জাহাজে করে ১ হাজার ৫০০ জনকে এবং উড়োজাহাজে করে আরও ৫ হাজার ৩০৩ জনকে মিয়ানমারে পাঠানোর পরিকল্পনা রয়েছে। এই পুরো প্রক্রিয়ার ব্যয় বহন করবে মিয়ানমার সরকার।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া মিয়ানমারের প্রায় ১ লাখ ৯০ হাজার শরণার্থী ও আশ্রয়প্রার্থীর মধ্যে দুই-তৃতীয়াংশই রোহিঙ্গা। ২০১৬-১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর ভয়াবহ অভিযানের মুখে ৭ লাখের বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেয়। ওই সময় গণহত্যা, দলবদ্ধ ধর্ষণ ও গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়ার মতো ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটেছিল। মালয়েশিয়ায় থাকা অনেক শরণার্থীও সেই সামরিক নির্যাতনের শিকার। তবে সরকার দাবি করেছে, ফেরত পাঠানোদের মধ্যে ৯৫ শতাংশই মিয়ানমারের নাগরিক এবং দীর্ঘদিনের এই উপস্থিতি দেশের ওপর আর্থিক ও সামাজিক বোঝা হয়ে দাঁড়িয়েছে। ২০১৭ সালে সামরিক বাহিনীর নৃশংস দমন-পীড়নের সময় তাদের অনেকেই দেশ থেকে পালিয়ে মালয়েশিয়ায় আশ্রয় নেয়।

মালয়েশিয়ার এমন সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটির পক্ষ থেকে বারবার সতর্ক করে বলা হয়েছে, মিয়ানমারের বর্তমান পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক, তাই কাউকে সেখানে ফেরত পাঠানো উচিত নয়। গত সেপ্টেম্বরেও বিতর্কিত এই প্রত্যাবাসন শুরু হলে প্রায় ১ হাজার ৫০০ নাগরিককে মিয়ানমারে পাঠানো হয়। সে সময়ও মালয়েশিয়া সরকার দাবি করেছিল, স্থানীয় পর্যায়ে নিরাপত্তাঝুঁকি ও অভিবাসীবিরোধী মনোভাব বাড়ায় তারা বাধ্য হয়ে এই পদক্ষেপ নিয়েছে। সম্প্রতি অক্টোবরের শেষ দিকে কিছু অভিবাসীকে ফেরত পাঠানোর পর তাদের মিয়ানমারের সামরিক হেফাজতে আটকের খবর ছড়িয়ে পড়ে, যার ব্যাখ্যা মিয়ানমার কর্তৃপক্ষের কাছে চাওয়া হবে বলে মালয়েশিয়া জানিয়েছে। মিয়ানমারে মাঠপর্যায়ের পরিস্থিতির ভয়াবহতার কথা উল্লেখ করে জাতিসংঘ ওই সময় মালয়েশিয়াকে এ প্রত্যাবাসন বন্ধের আহ্বান জানিয়েছিল।

গাম্বিয়ার করা মামলায় দীর্ঘ সাত বছর পর আইসিজে তাদের এই ঐতিহাসিক রায় দেয়।

রাষ্ট্র পর্যায়ে সবচেয়ে গুরুতর অপরাধের বিচারে এই মামলাকে বিশ্বজুড়ে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।

আদালতের নির্দেশনায় স্পষ্ট বলা হয়েছে, মিয়ানমারের ভেতর কিংবা বাইরে বাস্তুচ্যুত শরণার্থীদের মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে এবং এতে সহায়তা করতে হবে। যাদের প্রত্যাবাসন করা হবে, তাদের মধ্যে মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর কতজন রয়েছে, তা স্পষ্ট নয়।

এর আগে মালয়েশিয়া থেকে ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের পরিকল্পনা নেওয়া হলেও তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

বর্তমানে দেশটির স্থানীয় জনগণের মধ্যেও শরণার্থীদের উপস্থিতি নিয়ে অসন্তোষ বাড়ছে, যা দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে অভিবাসন নীতি নিয়ে নতুন করে সংকটের জন্ম দিচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইসিজে-র রায়ের পরপরই মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

আইসিজে-র রায়ের পরপরই মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

আপডেট সময় ১২:০৪:১৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬