ঢাকা ০১:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

পূর্ণিমার রাতে বিশ্বসাহিত্য কেন্দ্রে খায়রুল আনাম শাকিলের নজরুল সংগীত

ঢাকা শহরের আকাশ যেখানে বহুতল ভবনের ভিড়ে ঢাকা পড়ে যায়, সেখানে পূর্ণিমা খুঁজে পাওয়া এক দারুণ বিলাসিতা। সেই সুযোগকেই কাজে লাগিয়ে মঙ্গলবার সন্ধ্যায় বিশ্বসাহিত্য কেন্দ্রের নবম তলার খোলা ছাদে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর গানের আসর। জ্যোৎস্নায় স্নাত হয়ে শ্রোতারা উপভোগ করলেন বরেণ্য শিল্পী খায়রুল আনাম শাকিলের কণ্ঠে নজরুলের কালজয়ী সব সুর ও বাণী।

সন্ধ্যা ছয়টার দিকে ‘এ নহে বিলাস বন্ধু’ গজল দিয়ে আসর শুরু করেন শিল্পী। অনুষ্ঠানের সঞ্চালক এম আলমগীর শিল্পীর পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি সবাইকে নজরুলের প্রেম ও দ্রোহের অমিয় রসধারা উপভোগের আমন্ত্রণ জানান। পরিবেশনায় শিল্পীর সঙ্গে ছিলেন তবলার রবীন্দ্রনাথ পাল ও কিবোর্ডের বরকত নেওয়াজ। এর পরপরই তিনি বেহাগ রাগে বাঁধা ‘কেন দিলে এ কাঁটা’ গজলটি শোনান।

প্রতিটি গান পরিবেশনের আগে শিল্পী সেই গানের প্রেক্ষাপট, রাগ ও সুরের বৈচিত্র্য নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে দেশে নজরুল সংগীতের বর্তমান চর্চা ও স্বরলিপি সংরক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে নিজের মতামত তুলে ধরেন। শ্রোতাদের সঙ্গে গানের এই সংযোগ অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

সংগীতের বিশাল ভাণ্ডার থেকে ‘খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু’ গানটি গাওয়ার পর শিল্পী একটি অপ্রচলিত গান পরিবেশন করেন—‘আঁধারের এলোকেশ ছড়িয়ে এলে তুমি ধূসর সন্ধ্যা’। শিল্পী জানান, ১৯৪৩ সালের দিকে রেকর্ড হওয়া এই গানটির মূল রেকর্ড থেকে স্বরলিপি তৈরি করেছে নজরুল ইনস্টিটিউট। এ সময় তিনি সুধীন দাস, শেখ লুৎফর রহমান, সোহরাব হোসেন, লায়লা আরজুমান্দ বানু ও ফিরোজা বেগমের মতো অগ্রজ সংগীতজ্ঞদের প্রতি শ্রদ্ধা জানান এবং নতুন প্রজন্মের কাছে তাঁদের অবদানের কথা তুলে ধরেন।

কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনার প্রতিফলন ঘটিয়ে শিল্পী গেয়ে শোনান শ্যামাসংগীত ‘বল রে জবা বল’ এবং ইসলামি সংগীত ‘আয় মরু পারের হাওয়া’। প্রায় তিন ঘণ্টা ধরে চলা এই অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত শিল্পী খায়রুল আনাম শাকিল কবির বিভিন্ন ধারার গান পরিবেশন করে শ্রোতাদের মোহিত করে রাখেন।

বিশ্বসাহিত্য কেন্দ্রের সমন্বয়কারী মেজবাহ উদ্দিন জানান, প্রায় ১২ বছর ধরে তারা প্রতি মাসের পূর্ণিমা রাতে এই ছাদে গানের আসর করে আসছেন। এই আয়োজন শুধু গুণী শিল্পীদের জন্য নয়, নবীন শিল্পীদের জন্যও উন্মুক্ত এবং সংগীতপ্রেমী সবার জন্য প্রবেশাধিকার অবাধ রাখা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্ণিমার রাতে বিশ্বসাহিত্য কেন্দ্রে খায়রুল আনাম শাকিলের নজরুল সংগীত

পূর্ণিমার রাতে বিশ্বসাহিত্য কেন্দ্রে খায়রুল আনাম শাকিলের নজরুল সংগীত

আপডেট সময় ০১:০৭:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬