ঢাকা ০২:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের

বাংলাদেশ, ভারত, চীন ও ইউরোপীয় ইউনিয়নসহ ১৬টি বাণিজ্যিক অংশীদারের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তুতি সম্পন্ন করেছে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন। অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগে পরিচালিত একটি তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে এই নতুন শুল্ক প্রস্তাব করা হচ্ছে। বুধবারই মার্কিন বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) জেমিসন গ্রিয়ার এই তদন্তের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে পারেন।

তালিকায় থাকা দেশ ও জোটগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, চীন, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর ও কম্বোডিয়া। ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় ১১ই মার্চ থেকে এই তদন্ত শুরু করেছিল ইউএসটিআর। মার্কিন প্রশাসনের অভিযোগ, এই দেশগুলো নিজস্ব শিল্প খাতে রাষ্ট্রীয় ভর্তুকি ও বিশেষ সহায়তা প্রদান করায় অতিরিক্ত উৎপাদন সক্ষমতা তৈরি হয়েছে, যা বৈশ্বিক বাজারে সস্তা পণ্যের সরবরাহ বাড়িয়ে মার্কিন উৎপাদকদের ক্ষতিগ্রস্ত করছে। উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের পূর্ববর্তী বৈশ্বিক শুল্ক বাতিল করার পর নতুন এই কৌশলের পথে হাঁটছে ওয়াশিংটন।

শুল্কের চূড়ান্ত হার এখনো নির্ধারিত না হলেও, প্রতিটি দেশের ক্ষেত্রে আলাদা হার প্রয়োগের সম্ভাবনা রয়েছে। তবে সূত্র জানিয়েছে, মেক্সিকো ও নরওয়ের পণ্যের ওপর তাৎক্ষণিক শুল্ক নাও পড়তে পারে। বর্তমান বাণিজ্য চুক্তি থাকা দেশগুলোর ক্ষেত্রে নির্দিষ্ট সীমা বজায় রাখা হতে পারে। ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও দক্ষিণ কোরিয়ার জন্য ১৫ শতাংশ এবং মালয়েশিয়ার জন্য ১৯ শতাংশ শুল্কসীমা রয়েছে। চীনের সাথে আগামী ১০ই জানুয়ারি পর্যন্ত নতুন শুল্ক আরোপে বিরতি থাকলেও ২০ শতাংশ সীমা বহাল থাকতে পারে, তবে নির্দিষ্ট মেয়াদ শেষে এটি আরও বাড়তে পারে। জাতীয় নিরাপত্তা আইনের আওতায় থাকা ইস্পাত, অ্যালুমিনিয়াম ও অটোমোবাইলের মতো পণ্য এই শুল্কের আওতামুক্ত থাকার সুযোগ রয়েছে।

সাবেক জ্যেষ্ঠ মার্কিন বাণিজ্য কর্মকর্তা রায়ান মাজেরুসের ভাষ্যমতে, অতিরিক্ত উৎপাদন সক্ষমতার দায়ে ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত নতুন শুল্ক আরোপ করা হতে পারে। গত জুলাইয়ে জোরপূর্বক শ্রম বিষয়ক তদন্তের পর এই ১৬টি দেশসহ বেশ কিছু অংশীদারের ওপর ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল ইউএসটিআর; ধারণা করা হচ্ছে, নতুন শুল্ক আগেরটির সাথে যুক্ত হতে পারে। এদিকে, যুক্তরাষ্ট্রের সাথে অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তি নিয়ে এখনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারেনি ভারত। অন্যদিকে মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতে এই শুল্ক নীতি নিয়ে বিতর্ক রয়েছে। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটদের বিজয়ের পর রয়টার্সের জরিপে দেখা গেছে, ৬২ শতাংশ মার্কিন নাগরিকই এই শুল্ক বাতিলের পক্ষে জনমত দিয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের

বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের

আপডেট সময় ০২:০৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬