ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

মিস ইউনিভার্সে বিতর্কিত বিকিনি রাউন্ড কেন রাখা হয়েছে

বিশ্বের ১১৬টি দেশের বৈচিত্র্যময় সংস্কৃতির প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত মিস ইউনিভার্সের ৭৫তম আসর এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকোর মাটিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি। আসরের অন্যতম আকর্ষণীয় ও বিতর্কিত সুইমস্যুট বা বিকিনি রাউন্ডে তিনি ‘বুরকিনি’ পরে মঞ্চে হেঁটেছেন। তার এই সাহসী লুক সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রশংসা কুড়ালেও, সুন্দরী প্রতিযোগিতায় এমন রাউন্ডের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। অথচ এই রাউন্ডের সূচনা ও বিবর্তনের পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস। ১৯১৫ থেকে ১৯২০ সালের দিকে তোলা কিছু ঐতিহাসিক ছবিতেও তৎকালীন সুইমওয়্যার পরার প্রবণতা দেখা যায়। বিজয়ের মুকুটের জন্য ঝলমলে এই আয়োজনে বেশ কটি রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে তাদের। এ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তার লুকটি প্রশংসা কুড়াচ্ছে।

১৮৮০ সালের দিকে যুক্তরাষ্ট্রে সুন্দরী প্রতিযোগিতায় নারীদের সাঁতারের পোশাক পরার চল শুরু হয়, যা প্রথমদিকে সামাজিক রক্ষণশীলতার কারণে খুব একটা ইতিবাচক দৃষ্টিতে দেখা হয়নি। ১৯২১ সালে প্রথম ‘মিস আমেরিকা’ প্রতিযোগিতা আয়োজনের মধ্য দিয়ে সুইমস্যুট বা বাথিং কস্টিউম কিছুটা প্রাতিষ্ঠানিক ও গ্রহণযোগ্য রূপ পায়। তবে ২০১৮ সালে আয়োজকরা প্রতিযোগীদের শারীরিক উপস্থিতির চেয়ে মেধাকে প্রাধান্য দেওয়ার লক্ষ্য থেকে সাঁতারের পোশাকের পর্বটি স্থায়ীভাবে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন। সাঁতারের পোশাকে ‘মারমেইড ক্লাব’, ‘ফিলাডেলফিয়া’-এর সদস্যরা। যদিও অন্যান্য সুন্দরী প্রতিযোগিতা তখনো টিকে ছিল, যেগুলোকে সমাজের মানুষ খুব ভালোভাবে গ্রহণ করেননি।

একইভাবে বিশ্বজুড়ে সমাদৃত ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতা থেকে বিকিনি রাউন্ড বাদ দেওয়ার ঘটনাটিও বেশ আলোচিত। ১৯৫১ সালে এরিক মর্লি এই প্রতিযোগিতার শুরু করেন এবং প্রথম বছরই বিকিনি কনটেস্ট যোগ করেন। কিন্তু পরবর্তী বছরগুলোয় কয়েকটি দেশের বিরোধিতার মুখে পড়ে এই পর্বটি। পরিশেষে, ২০১৪ সালে চেয়ারপার্সন জুলিয়া মর্লি বিকিনি পর্ব বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা দেন এবং ২০১৫ সাল থেকে তা কার্যকর হয়। এল ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে জুলিয়া মর্লি স্পষ্ট করেছিলেন যে, প্রতিযোগীদের শারীরিক গঠন বা নিতম্বের মাপ বিচার করার চেয়ে তাদের বুদ্ধিমত্তা ও ব্যক্তিত্বকে গুরুত্ব দেওয়া বেশি প্রয়োজন। তিনি আরও বলেন, নারীদের নিজেদের শরীরকে নিছক প্রদর্শনীতে পরিণত করার কোনো যৌক্তিকতা নেই। ১৯৯৪ সালে ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জিতেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। পরের বছরই, নারীদের বিকিনি পরে মঞ্চে তোলার বিরোধিতা করে কয়েকটি দেশ এই প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারি দেয়। পরবর্তীতে বিজয়ীদের গাউন পরিহিত অবস্থায় মুকুট পরানো শুরু হয় এবং প্রতিযোগিতায় সাক্ষাৎকার পর্ব যুক্ত করা হয়। ২০১৩ সালে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হয় ‘মিস ওয়ার্ল্ড’। সেই বছর বিকিনি পর্ব নিয়ে আপত্তি তুলে আয়োজক দেশটি। এটি নারীদের জন্য কোনো কল্যাণ বয়ে আনে না, আবার আমাদের কারো জন্যই এর কোনো উপযোগিতা নেই। খানিকটা ব্যাখ্যা করে জুলিয়া মর্লি বলেন, “কারো নিতম্ব অন্য কারো চেয়ে দুই ইঞ্চি বড় কি না, তাতে আমার কিছু যায় আসে না। আমরা আসলে তাদের শারীরিক গঠন দেখছি না, বরং তারা কী বলছেন তা শুনছি। আমরা চাই না, তারা নিজেদেরকে চলমান একটি শরীর বলে মনে করুক। ”। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে ‘গ্রেট ডিপ্রেশন’ বা মহামন্দার ফলে এটি বন্ধ হয়ে যায়। তাদের সার কথা কয়েকটি ভাগে বলা যেতে পারে। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একসময় এটি কিনে নিয়েছিলেন।

মিস ইউনিভার্স প্রতিযোগিতার ইতিহাস বেশ পুরনো। ১৯২৬ সালে প্রথম ‘ইন্টারন্যাশনাল প্যাজেন্ট অব পুলক্রিটিউড’ প্রতিযোগিতায় মিস ইউনিভার্স উপাধিটি ব্যবহৃত হয়েছিল, যা ১৯৩৫ সাল পর্যন্ত স্থায়ী হয়। ১৯৫২ সালে প্যাসিফিক নিটিং মিলস নামে একটি মার্কিন পোশাক নির্মাতা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে আজকের এই মিস ইউনিভার্সের যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটি তখন মিস আমেরিকা প্রতিযোগিতার পৃষ্ঠপোষক থাকলেও, সেখানকার বিজয়ী ইয়োলান্দে বেটবেজে তাদের সাঁতারের পোশাক পরতে অস্বীকৃতি জানানোর পরেই তারা নিজস্ব নতুন আসর চালু করে।

বর্তমানে নানা মালিকানা বদলের পর, ২০২২ সালের অক্টোবরে থাইল্যান্ডের মিডিয়া টাইকুন অ্যান জাকাপং জাক্রাজুতাটিপ ২ কোটি মার্কিন ডলার ব্যয়ে এই প্রতিযোগিতার মালিকানা কিনে নেন। থাইল্যান্ডের বিখ্যাত জেকেএন গ্লোবাল গ্রুপের মালিক এই রুপান্তরকামী নারী।

অনেক সমালোচনার পরেও কেন তারা বিকিনি রাউন্ড ধরে রেখেছে, সে বিষয়ে আয়োজকদের নিজস্ব যুক্তি রয়েছে।

প্রথমত, এটি প্রতিযোগিতার দীর্ঘকালীন ঐতিহ্যের অংশ।

দ্বিতীয়ত, সুইমস্যুট পর্বে প্রতিযোগীদের শারীরিক ফিটনেস, শৃঙ্খলা এবং নিজের প্রতি যত্নের বিষয়টি ফুটে ওঠে।

তৃতীয়ত, র‍্যাম্পে হাঁটার ভঙ্গিমা ও আত্মবিশ্বাস প্রমাণের একটি সুযোগ তৈরি হয়। চতুর্থত, একজন প্রতিযোগী তার নিজস্ব সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধ অনুযায়ী ওয়ান-পিস, টু-পিস বা বুরকিনির মতো পোশাক বেছে নিয়ে তার স্বাচ্ছন্দ্য প্রকাশ করতে পারেন, যা সামিরা খান মাহির উপস্থিতির মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে। ৭৫তম আসরে এই পর্বের স্পন্সর হিসেবে দায়িত্ব পালন করছে ফিলিপাইনের ডিজাইনার রিয়ান ফেরনান্দেজ আতেরিয়ের ফ্যাশন লেবেল। বিচারক ও বিশ্বের দর্শকদের সামনে প্রতিযোগীরা তাদের শারীরিক ভঙ্গি, র‍্যাম্পে হাঁটার ধরন ও আত্মবিশ্বাস তুলে ধরেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিস ইউনিভার্সে বিতর্কিত বিকিনি রাউন্ড কেন রাখা হয়েছে

আপডেট সময় ১০:০৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬