ঢাকা ১২:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

বগুড়ার মরিচ কেনার ইচ্ছা অপূর্ণই থাকল অভিনেতা সোহেল খানের

বগুড়ার মমইন এলাকায় ‘নসিব’ সিনেমার শুটিং সেটে মৃত্যুবরণ করেছেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান। গত মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে শুটিং চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। প্রায় এক সপ্তাহ ধরে তিনি ওই এলাকায় সিনেমার কাজ করছিলেন এবং মঙ্গলবারই তার একটি মৃত্যুর দৃশ্য ধারণের কথা ছিল। এই দৃশ্যটি শেষ করেই ঢাকায় ফেরার পরিকল্পনা ছিল তার।

অভিনেতা সোহেল খানের সঙ্গে শেষ সময়ের কিছু স্মৃতি শেয়ার করেছেন টিএমএসএসের কনসালট্যান্ট আহসান হাবীব পারভেজ। তিনি জানান, সোমবার শুটিংয়ের ফাঁকে বগুড়ার বিখ্যাত দই ও শুকনা মরিচ নিয়ে তাদের মধ্যে বেশ আনন্দঘন আলাপ হয়। বিশেষ করে বগুড়ার খাঁটি শুকনা মরিচ কেনার প্রতি সোহেল খানের দারুণ আগ্রহ ছিল। তিনি বারবার বলছিলেন, বগুড়ার আসল মরিচ তার সংগ্রহে নিতে চান।

আহসান হাবীব পারভেজ আরও জানান, সোহেল খানের জন্য তিনি মরিচ সংগ্রহ করে প্যাকেট করেও রেখেছিলেন। মরিচের বিষয়টি জানার পর সোহেল খান যেন ছোট বাচ্চার মতো খুশিতে লাফিয়ে উঠেছিলেন। অথচ মৃত্যুর দৃশ্য ধারণের আগেই তিনি বাস্তবে পৃথিবী ছেড়ে চলে গেলেন, যা সবাইকে শোকাহত করেছে।

সোহেল খানের মৃত্যুর দৃশ্যের শুটিংয়ের পরিকল্পনার কথা উল্লেখ করে পারভেজ বলেন, শুটিংয়ের সময় তিনি বারবার বলছিলেন, মৃত্যুর সিনটুকু শেষ করলেই আমি বাড়ি ফিরে যাব। তার সেই ইচ্ছা আর পূরণ হলো না। মরিচগুলো তাকে আর দেওয়া সম্ভব হয়নি। বগুড়ার এই মানুষটির বিদায়ে টিএমএসএস পরিবার গভীরভাবে শোক প্রকাশ করেছে এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বগুড়ার মরিচ কেনার ইচ্ছা অপূর্ণই থাকল অভিনেতা সোহেল খানের

বগুড়ার মরিচ কেনার ইচ্ছা অপূর্ণই থাকল অভিনেতা সোহেল খানের

আপডেট সময় ১২:৪৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬