ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

কাঠমান্ডু মেডিকেল কলেজে তিন ক্রুসহ ৮ জনের লাশ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নেপালের রাজধানী কাঠমান্ডুতে বাংলাদেশি বিমান সংস্থা ইউএস-বাংলার একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৫০ জন নিহত হয়েছে। নেপালের সেনাবাহিনীর একজন মুখপাত্রের বরাত দিয়ে এ কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিমানের তিন ক্রুসহ আটজন মৃত্যুর খবর নিশ্চিত করেছে কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতাল (কেএমসি)।

সোমবার নেপালের গণমাধ্যম মাই রিপাবলিকা জানায়, সিনামঙ্গল এলাকায় অবস্থিত কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতাল(কেএমসি) কর্তৃপক্ষ আহতদের মধ্যে আটজনের মারা যাওয়ার খবর নিশ্চিত করেছে। নিহত ক্রুরা হলেন- প্রিথুলা রশীদ, রকিবুল হাসান এবং খাজা হোসাইন।

আজ সোমবার দুপুরে ঢাকা থেকে নেপালের উদ্দেশে ছেড়ে যাওয়া ইউএস-বাংলার একটি কাঠমান্ডুতে বিধ্বস্ত হয়। ড্যাশ-৮ কিউ৪০০ মডেলের ওই বিমানে ৭১ জন আরোহীর মধ্যে ৬৭ জন ছিলেন যাত্রী, চারজন ক্রু ছিলেন।

যাত্রীদের মধ্যে বাংলাদেশের ৩২ জন, নেপালের ৩৩ জন, চীনের একজন ও মালদ্বীপের একজন যাত্রী ছিলেন বলে এয়ারলাইন্স কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে।

কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সুশীলা শর্মা জানান, আহতদের মধ্যে দুজনকে ইনটেনসিভ কেয়ার ইউনিট(আইসিইউ)-তে ভর্তি করানো হয়েছে। বাকিদের হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গিয়েছে। তারা হলেন- হরি শরন পোদেল(৩৫), সাজনা দেবকোটা(৩০) এবং প্রবীণ চিত্রকর। চীনা নাগরিক এবং আরো দুজন মারাত্মক দগ্ধ নাগিকরের নাম-পরিচয় জানা যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

কাঠমান্ডু মেডিকেল কলেজে তিন ক্রুসহ ৮ জনের লাশ

আপডেট সময় ০৫:০১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮