ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারতের মহারাষ্ট্রে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত ৩

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের মহারাষ্ট্রের একটি বেসরকারি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে কমপক্ষে তিনজন নিহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১১ টা ১৫ মিনিটে এই ঘটনাটি ঘটে। মুম্বাই শহর থেকে ১৫০ কিলোমিটার দূরের পালঘার এলাকায় অবস্থিত রাসায়নিক কারখানাটিতে বিস্ফোরণে ঘটে। বিস্ফোরণের পরপরই চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। খবর অল ইন্ডিয়া।

অগ্নিকাণ্ডের ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছে। তবে আগুনে পুড়ে মারা যাওয়া ব্যক্তিদের পরিচয় এখনও জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। আগুনের তীব্রতা অনেক বেশি ছিল। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকলবাহিনীর সদস্যরা।

পালঘার পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, এখনও পর্যন্ত বিস্ফোরণের সঠিক কারণ জানা যায়নি। তবে বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ১০ কিলোমিটার দূর থেকেও তার শব্দ শোনা গেছে। বিস্ফোরণে আশেপাশের ঘর-বাড়িও কেঁপে উঠেছে।’

রাসায়নিক কারাখানার আগুন পাশের আরও পাঁচটি কারখানাতে ছড়িয়ে পড়ে। আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।

ধারণা করা হচ্ছে, কারখানার বয়লারে বিস্ফোরণ হয়েছে এবং তা থেকেই আগুন লেগেছে। এছাড়া কারখানায় রাখা একাধিক রাসায়নিকের কারণেই আগুন আরও ছড়িয়েছে পড়েছে।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রাতে সবাই যখন ঘুমাচ্ছিলেন তখনই বিস্ফোরণের তীব্র শব্দ হয়। ঘর-বাড়ি কাঁপতে দেখে অনেকেই ভূমিকম্প ভেবে রাস্তায় নেমে আসেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভারতের মহারাষ্ট্রে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত ৩

আপডেট সময় ১২:০১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ মার্চ ২০১৮