ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

তালের রস সংগ্রহ করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় তালের রস সংগ্রহ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রউফ গাজী নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি বরুইমহল গ্রামের মৃত কালু গাজীর ছেলে।

শুক্রবার সকাল ১০টার দিকে কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের বরুইমহল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী গোলাম রাব্বানী জানান, সকালে আব্দুর রউফ তার বাড়ির পাশে একটি তাল গাছে রস আহরণ করতে গাছে রশি দিয়ে একটি বাঁশ বাঁধছিলেন। এসময় বাঁশের মাথার একটি অংশ বিদ্যুৎ লাইনের তারে লাগে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবির দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

তালের রস সংগ্রহ করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে নিহত

আপডেট সময় ০৩:১৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ৯ মার্চ ২০১৮