ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

অন্তরঙ্গ ভিডিও ছড়ানোর হুমকি দিয়ে অর্থ দাবি, সাতক্ষীরায় কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

সাবেক স্ত্রীর সঙ্গে ধারণ করা ব্যক্তিগত ও অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবির মামলায় সাতক্ষীরায় এক কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেবহাটা উপজেলার চণ্ডীপুর গ্রাম থেকে গত মঙ্গলবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ওই কনটেন্ট ক্রিয়েটরের নাম আবদুল্লাহ আল মামুন, তিনি চণ্ডীপুর গ্রামেরই বাসিন্দা।

এর আগে গত রোববার সাতক্ষীরা সদর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন। মামলায় দেবহাটার সখিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জিসান বাবুলকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া আবদুল্লাহ আল মামুন, সাহেব আলীর সাবেক স্ত্রী এবং অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে আসামি করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, ছয়-সাত মাস আগে পারিবারিক কারণে বাদীর সঙ্গে তাঁর স্ত্রীর বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে বাদীর সাবেক স্ত্রীর সঙ্গে অন্য আসামিদের যোগাযোগ তৈরি হয়। একপর্যায়ে সাবেক স্ত্রীর কাছ থেকে দাম্পত্য জীবনের ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ করে বাদীকে পাঠান আসামিরা। সেসব ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাঁর কাছে টাকা দাবি করা হয়। প্রথমে পাঁচ লাখ, পরে তিন লাখ এবং সর্বশেষ এক লাখ টাকা চাওয়া হয়েছিল।

টাকা না দেওয়ায় গত ২৯ অক্টোবর ‘সখিপুর ইউনিয়ন ছাত্রদল’ নামের একটি ফেসবুক আইডি থেকে এবং ১ নভেম্বর আবদুল্লাহ আল মামুনের নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট থেকে বাদীর ব্যক্তিগত ছবি ও ভিডিও প্রকাশ করা হয়। ভুক্তভোগী বাদী জানান, আসামিরা লাগাতার আপত্তিকর ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে অর্থ দাবি করতে থাকলে তিনি বাধ্য হয়ে আইনের আশ্রয় নেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) জামিল কবির জানান, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় অভিযুক্ত আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অনলাইনে সংবেদনশীল ভিডিও ছড়ানোর হুমকি দিয়ে অর্থ আদায়সহ বেশ কিছু অভিযোগ রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমমন্ত্রী: শ্রমিকদের দাবি নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে

অন্তরঙ্গ ভিডিও ছড়ানোর হুমকি দিয়ে অর্থ দাবি, সাতক্ষীরায় কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

আপডেট সময় ০৯:৫৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬