ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

খালেদা জিয়ার জামিন বিষয়ে আদেশ কার্যতালিকার এক নম্বরে

অাকাশ জাতীয় ডেস্ক:

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের বিষয়ে আদেশের জন্য মামলাটি আগামী রোববার হাইকোর্টের কার্যতালিকার (কজলিস্ট) এক নম্বরে রাখা হয়েছে।

ওই দিন খালেদা জিয়ার জামিনের বিষয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশ দেবেন। বৃহস্পতিবার সন্ধ্যায় খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের অন্যতম সদস্য ব্যারিস্টার একেএম এহসানুর রহমান এ তথ্য জানান।

এর আগে বৃহস্পতিবার সকালে খালেদা জিয়ার জামিন আবেদন বিষয়ে আদেশের জন্য আগামী রোববার দিন ধার্য করেন হাইকোর্ট। খালেদা জিয়ার আইনজীবীদের আবেদনের পর বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

হাইকোর্টে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। শুনানিতে তিনি আদালতকে বলেন, ‘১৫ দিনের মধ্যে নথি আসার কথা, ওই সময়সীমা শেষ হয়েছে। আজ ১৬ দিন চলছে।’

তখন আদালত বলেন, ‘আমরা তো ২২ ফেব্রুয়ারি আদেশ দিয়েছিলাম, ১৫ দিনের মধ্যে নথি পাঠাতে। নথি এসেছে কি?’

জবাবে অ্যাডভোকেট জয়নুল আবেদীন আদালতকে বলেন, ‘নথি এসেছে কিনা, জানি না। এখন খালেদা জিয়ার জামিনের বিষয়টি আদেশের জন্য রাখা হোক।’ এরপরই আদালত বলেন, ‘আগামী রোববার বিষয়টি আদেশের জন্য কার্যতালিকায় আসবে।’

এছাড়া বৃহস্পতিবার বিকালে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন তার চার আইনজীবী। তারা হলেন-সানাউল্লাহ মিয়া, এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন ও মাহবুব উদ্দিন খোকন। এ সময় তারা আশা প্রকাশ করেন, আগামী রোববার খালেদা জিয়া জামিন পাবেন।

সাক্ষাৎ শেষে সন্ধ্যা সোয়া ৬টার দিকে কারাফটকে জয়নুল আবেদীন সাংবাদিকদের জানান, আমরা খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছি। ১ ঘণ্টা ৫ মিনিট কথা হয়েছে। তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। মানসিকভাবেও ভেঙে পড়েননি। জামিনের আইনি প্রক্রিয়া সম্পর্কে আমাদের কাছে তিনি জানতে চেয়েছেন। আমরা জানিয়েছি, আইনের প্রতি আমাদের আস্থা রয়েছে। আশা করি, আগামী রোববার খালেদা জিয়া জামিন পাবেন। অন্য কোনো প্রসঙ্গে আমাদের আলোচনা হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

খালেদা জিয়ার জামিন বিষয়ে আদেশ কার্যতালিকার এক নম্বরে

আপডেট সময় ০৯:৩১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮