ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাষ্ট্রদ্রোহ মামলায় বিচারের মুখোমুখি রাখাইন নেতা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিয়ানমারে রাষ্ট্রদ্রোহ মামলায় রাখাইন নেতা ড. অ্যা মংকে আদালতে হাজির করা হয়েছে। রাখাইনে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গার বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

সরকারের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দেয়া ও সাম্প্রদায়িক দাঙ্গার অভিযোগ রয়েছে আরাকান ন্যাশনাল পার্টির সাবেক এই চেয়ারম্যানের বিরুদ্ধে।

মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তিনি অভিযোগ তুলেছিলেন মিয়ানমার সরকার রাখাইনদের দাসের মতো ব্যবহার করে। এ ছাড়া রাখাইনের মানুষদের জন্য এটিই সশস্ত্র সংগ্রামের সঠিক সময় বলেও উসকানি দিয়েছিলেন তিনি।

এর পরদিনই রাখাইনের বিদ্রোহীরা একটি সরকারি ভবনের দখল নেয়। পুলিশ গুলি চালালে এতে সাতজন নিহত হন। তবে নিজের বিরুদ্ধে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন অ্যা মংভ। বরং বিরোধীদের দমনে তিনি অভিযোগের আঙুল তুলছেন সরকারের বিরুদ্ধেই।

একই অনুষ্ঠানে বক্তব্য দিয়ে একই অভিযোগে মুখে রয়েছেন লেখক ওয়াই হিন অং। তাদের আদালতে তোলা হলে আদালতেই বাইরে প্রায় শ’খানেক লোক বিদ্রোহ করেন।

বিদ্রোহে অংশ নেয়া ৫৩ বছর বয়সী তিন ফু বলেছেন, অ্যা মং এবং ওয়াই হিন অংকে এভাবে দেখে আমাদের খারাপ লাগছে। তারা আমাদের জন্যই কাজ করছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রদ্রোহ মামলায় বিচারের মুখোমুখি রাখাইন নেতা

আপডেট সময় ০৪:৪০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮