ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জাফর ইকবালের ওপর হামলায় ১০ দিনের রিমান্ডে ফয়জুল

অাকাশ জাতীয় ডেস্ক:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার জন্য অভিযুক্ত ফয়জুল হাসানের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার দুপুর সোয়া ১টায় সিলেট মহানগর হাকিম আদালত-৩ ফয়জুলের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের অতিরিক্ত পিপি নিরঞ্জন চন্দ্র দৈনিক আকাশকে জানান, জালালাবাদ থানার ওসি ও মামলার তদন্তকারী কর্মকর্তা শফিকুল ইসলাম স্বপন আদালতে ফয়জুলের ১০ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক হরিদাস কুমার তার আবেদন মঞ্জুর করেন।

উল্লেখ্য, শনিবার বিকালে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ক্যাম্পাসে এক অনুষ্ঠানে শিক্ষার্থী এবং পুলিশের উপস্থিতিতে জাফর ইকবালের ওপর হামলা হয়। ছুরি দিয়ে এই লেখক-অধ্যাপকের মাথায় আঘাত করেন হামলাকারী ফয়জুল।

এ সময় উপস্থিত শিক্ষার্থী ও পুলিশ সদস্যরা ফয়জুলকে ধরে ফেলেন। এর পর পিটুনি দিয়ে তাকে ধরে নেয়া হয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে। সেখানে পুলিশ তাকে উদ্ধার করে এনে হাসপাতালে ভর্তি করেন। পরে তাকে গ্রেফতার দেখানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জাফর ইকবালের ওপর হামলায় ১০ দিনের রিমান্ডে ফয়জুল

আপডেট সময় ০২:৫৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮