ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের হামলা, দৃষ্টান্তমূলক শাস্তি চাই: ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে পুলিশি বাধার প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ ন্যক্কারজনক হামলা চালালে এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশের বাধায় অবস্থান কর্মসূচি পণ্ড হয়ে যায়। বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি চলার কথা থাকলেও পুলিশ কয়েকজন নেতাকর্মীকে আটকের চেষ্টা করে।

এ সময় ফখরুলসহ বিএনপি নেতাকর্মীরা কর্মসূচি ছেড়ে নিরাপদে চলে যান। পরে ফখরুল সাংবাদিকদের বলেন, বিনা উসকানিতে পুলিশ অবস্থান কর্মসূচিতে হামলা চালিয়ে তা পণ্ড করে দিয়েছে।

অবস্থান কর্মসূচি থেকে পুলিশ বিএনপির কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, পুলিশ বিনা উসকানিতে শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালিয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

জানা গেছে, বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু হয়। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসসহ কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ কর্মসূচি বেলা ১২টা পর্যন্ত চলার কথা ছিল। কিন্তু পৌনে ১২টার দিকে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি দিদারুল রাজকে আটক করে পুলিশ। একে কেন্দ্র করে কর্মসূচি পণ্ড হয়ে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের হামলা, দৃষ্টান্তমূলক শাস্তি চাই: ফখরুল

আপডেট সময় ০৩:০১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮