ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

যাত্রা দেখতে গিয়ে কিশোরের মৃত্যু

ফাইল ফটো

অাকাশ জাতীয় ডেস্ক:

যাত্রা দেখে বাড়ি ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক কিশোর নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বামনখালি বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ ধাবক (১৬) জয়নগরের ক্ষেত্রপাড়া গ্রামের বাবলু ধাবকের ছেলে।

প্রত্যক্ষদর্শী আরিফ জানান, উপজেলার বামনখালি বাজারে যাত্রাপালা দেখে বাজার অতিক্রম করার সময় আব্দুল্লাহ একটি পাথরভর্তি ট্রাকে ওঠার চেষ্টা করেন। এ সময় পা পিছলে গিয়ে চলন্ত পাথরবাহী ট্রাকের চাকার নিচে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে সকাল সোয়া ৬টার দিকে তার মৃত্যু হয়।

সরসকাটি ক্যাম্প পরিদর্শক মো. মাজরিহা জানান, ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যাত্রা দেখতে গিয়ে কিশোরের মৃত্যু

আপডেট সময় ১০:৪৭:০৫ অপরাহ্ন, বুধবার, ৭ মার্চ ২০১৮