ঢাকা ১০:১৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবহেলায় অনেক স্কুলের অবকাঠামোর বেহাল দশা: জুবাইদা রহমান শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক সৃজনশীল ও কর্মমুখী করাই প্রধানমন্ত্রীর লক্ষ্য:মাহদী আমিন লেবাননে ইসরাইলি হামলা কোনোভাবেই উচিত হয়নি: ট্রাম্প সড়কে আগুন জ্বালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ, গ্রেফতার ৩ ইরানকে বাদ দিয়ে আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠা সম্ভব নয়: আরাগচি সংসদে মনিরুল হক চৌধুরী, নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য, আপত্তিকর অংশ এক্সপাঞ্জ পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী শ্বাসরুদ্ধকর ম্যাচে টাইগারদের হার, হোয়াইটওয়াশ এড়ালো অস্ট্রেলিয়া বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল

বাংলাদেশ সীমান্তে ১২ শ নিরাপত্তা ফাঁড়ি করবে ভারত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বাংলাদেশের সীমান্তে ১২ শ নিরাপত্তা ফাঁড়ি স্থাপনের সিদ্ধান্ত নিয়ে ভারত। দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু সোমবার লোকসভায় জানান, ভারত-বাংলাদেশ সীমান্তে এক হাজার ১৮৫টি ফাঁড়ির অনুমোদন দিয়েছে সরকার।

লোকসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে কিরেন রিজিজু জানান, ভারত-পাকিস্তান ও ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা পর্যবেক্ষণের লক্ষ্যে বর্ডার প্রোটেকশন গ্রিড (বিপিজি) গঠন করা হয়েছে। ভারত-বাংলাদেশ ও ভারত-পাকিস্তান সীমান্তে অপরাধের ধরনসহ অন্যান্য সন্দেহজনক কর্মকাণ্ড পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করবে বিপিজি।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, বিপিজি সীমান্তের ওপার থেকে আসা হুমকিগুলো ও অপরাধমূলক পর্যবেক্ষণ করবে। আর তার ভিত্তিতে যথাযথ পদক্ষেপ নেয়ার কৌশল প্রণয়ন করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবহেলায় অনেক স্কুলের অবকাঠামোর বেহাল দশা: জুবাইদা রহমান

বাংলাদেশ সীমান্তে ১২ শ নিরাপত্তা ফাঁড়ি করবে ভারত

আপডেট সময় ০২:৪৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ৭ মার্চ ২০১৮