ঢাকা ০৮:২০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যাকাত ডেটাবেইজ ও ‘ যাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর সময় চাহিয়া লজ্জা দিবেন না, সংসদ সদস্যদের স্পিকার অতীত থেকে শিক্ষা নিয়ে সবাইকে মিলেমিশে দেশ গড়তে হবে: জয়নুল আবদিন ফতোয়ার জন্য আর মাদ্রাসায় যেতে হবে না, সংসদেই দেওয়া হয়: শাহজাহান চৌধুরী নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা চুক্তি স্বাক্ষরের পরদিনই লেবাননে ইসরাইলি ড্রোন হামলা প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর কূটনীতিতে নতুন মাইলফলক: মির্জা ফখরুল সব কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চাই: পরিবেশ প্রতিমন্ত্রী

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, ৯ জনের কারাদণ্ড

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের শালবনে এক আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তরুণ-তরুণীসহ ৯ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার রাতে আটকদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে প্রেরণ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে হোটেলটি সিল করা হয়।
গাজীপুরের এনডিসি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিএম কুদরত-এ-খুদা জানান, গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকার শালবনে বন্ধু আবাসিক হোটেলে শনিবার সন্ধ্যায় অভিযান চালায় জেলার ভ্রাম্যমাণ আদালত।

গাজীপুরের এনডিসি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিএম কুদরত-এ-খুদা, নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল মিয়া ও জুবের আলম ব্যাটালিয়ন আনসার বাহিনীর সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ওই হোটেল থেকে ৯জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে আটকদের হাজির করা হয়। আদালত এ সময় সরকারী আদেশ অমান্য করে অসামাজিক ও অশ্লীল কর্মকাণ্ড পরিচালনা করে গণউপদ্রব সৃষ্টি করার অপরাধে আটককৃত ৮ জনের প্রত্যেককে ৭দিন করে এবং এক নারীকে একদিন বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়। অভিযানের খবর জানতে পেরে হোটেলের অন্য কর্মচারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরাইলকে কড়া বার্তা হিজবুল্লাহর

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, ৯ জনের কারাদণ্ড

আপডেট সময় ১১:৫২:৩৫ অপরাহ্ন, রবিবার, ৪ মার্চ ২০১৮