ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

খালেদা জিয়ার জামিন ঠেকাতেই নথি পাঠাতে বিলম্ব: খালেদার আইনজীবী

অাকাশ জাতীয় ডেস্ক:

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির ভাইস চেযারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, হাইকোর্ট যেন সহসা খালেদা জিয়াকে জামিন বিষয়ে আদেশ দিতে না পারেন সেজন্য সরকার নথি পাঠাতে বিলম্ব করছে।

এজন্য আমরা যেমন উদ্বিগ্ন ও গোটা জাতিও আজ উদ্বিগ্ন। রোববার বিকালে সুপ্রিম কোর্টে অবস্থিত সমিতির নিজ কার্যালয়ে সংবাদ সন্মেলনে তিনি একথা বলেন।

খালেদা জিয়ার মামলা নিয়ে আমাদের আইনজীবীদের মধ্যে সমন্বয় নেই অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের এমন বক্তব্যের প্রেক্ষিতে জয়নুল আবেদীন বলেন, আমাদের মধ্যে যথেষ্ট সমন্বয় রয়েছে। এনিয়ে মানুষের মধ্যে অযথা বিভ্রান্তির সৃষ্টি করবেন না।

তিনি বলেন, আমরা উদ্বিগ্ন, দেশবাসী আজ উদ্বিগ্ন। খালেদা জিয়াকে একটা অন্ধকার কুপের মধ্যে রাখা হয়েছে। যেখানে উনাকে রাখা হয়েছে এটাকে কোন জেলখানা বলা যায়না। এটা এক সময় জাদুঘর ছিল।

বার সভাপতি বলেন, আমাদের একটা আইনজীবী প্যানেল আছে। নিম্ন আদালতের বিভিন্ন বিষয়ে আমরা অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালকদার ও আমিনুল ইসলামকে দায়িত্ব দিয়েছি।

উনারা চেষ্টা করছেন কিভাবে রেকর্ডটা অতি দ্রুত হাইকোর্টে আনা যায়। হাইকোর্টের আদেশের পর তারা প্রতিদিন নিম্ন আদালতে যোগায়োগ রক্ষা করছেন। কিন্ত আনা সম্ভব হচ্ছেনা।

তিনি বলেন, আমি আগে বলেছিলাম সরকার যদি হস্তক্ষেপ না করে তাহলে এ রেকর্ডটা কালকের মধ্যে পাওয়া যাবে। আমাদের আইনজীবীরা এবিষয়ে বিচারিক আদালতের দৃষ্টি গোচর করেছিলেন।

আদালত বলেছেন, ডকুমেন্টস টাইপসহ ইত্যাদি কারেণ সময় লাগছে। সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াসহ অন্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জামিন ঠেকাতেই নথি পাঠাতে বিলম্ব: খালেদার আইনজীবী

আপডেট সময় ১১:০৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ৪ মার্চ ২০১৮