ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

নাক দিয়ে রক্ত ঝরা

আকাশ বিনোদন ডেস্ক: 

সাধারণত বাচ্চাদের নাক দিয়ে রক্ত ঝরতে দেখা যায়। তাদের নাক শুকিয়ে গেলে এ অংশ স্পর্শকাতর হয়ে পড়ে। এ সময় তারা নাকে আঙুল দিলে নাকের চামড়া আঘাতপ্রাপ্ত হয়ে রক্তপাত হয়। নাক পরিষ্কার না থাকলে বা ঘন ঘন ইনফেকশন থেকেও নাক দিয়ে রক্ত ঝরতে পারে।

এ রক্ত নাকের সামনের দিক দিয়ে হতে পারে বা নাকের পেছন দিক দিয়ে গড়িয়ে মুখ দিয়ে বের হয়ে আসতে পারে। এক নাক বা উভয় নাক দিয়ে রক্ত পড়তে পারে।

বড়দের রক্ত ঝরা : অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ এর বড় কারণ। হার্টের অসুখের জন্য রক্ত পাতলা করার ওষুধ যেমন এসপিরিন, ওয়ারফেরিন, ক্লোপিডোগ্রেল থেকেও এপিসট্যাক্সিস বা নাক দিয়ে রক্ত পড়তে পারে। নাকের হাড় বাঁকা বা নাকের মধ্যে বাইরের বস্তু ঢুকে গেলেও এ সমস্যা হয়।

করণীয় : নাক খোঁচাবেন না, নাকের ভেতর কোনো কিছু ঢোকাবেন না। অতিরিক্ত ঠাণ্ডা বা গরম পরিবেশ এড়িয়ে চলুন। ধূমপান করবেন না। ঠাণ্ডা, সর্দি-কাশিতে ডাক্তারের পরামর্শ নিন। রক্তক্ষরণ হলে আতংকিত না হয়ে সামনের দিকে মাথা ঝুঁকে থাকুন। বরফের টুকরা কাপড়ে জড়িয়ে নাক ও কপালে ঠাণ্ডা সেঁক দিন। নাকের সামনের নরম অংশ আঙুল দিয়ে শক্ত করে চেপে ধরুন এবং এভাবে ৫ মিনিট রাখুন। এরপরও রক্তক্ষরণ বন্ধ না হলে অতি শিগগির নাক কান গলা রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।

নাক, কান, গলা রোগ বিশেষজ্ঞ ও সার্জন

ইমপালস হাসপাতাল, তেজগাঁও, ঢাকা

মোবাইল ফোন : ০১৭১৫০১৬৭২৭

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমর্থকদের ভালোবাসায় সিক্ত রোনালদোর গোল, জয় পেল আল নাসর

নাক দিয়ে রক্ত ঝরা

আপডেট সময় ০৭:২৮:৫১ অপরাহ্ন, রবিবার, ৪ মার্চ ২০১৮