ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আযানের সময় ভাষণ থামালেন নরেন্দ্র মোদি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আযানের সময় ভাষণ থামিয়ে দিলেন। তিনি শনিবার সন্ধ্যায় দিল্লিতে বিজেপি’র সদরদফতরে দলীয় নেতা-কর্মীদের সভায় ভাষণ দেয়ার সময় পাশের একটি মসজিদ থেকে আসা মাগরিবের আযানের শব্দ শুনে ভাষণ বন্ধ করে দেন। তাকে এ সময় বেশ কিছুক্ষণ ধরে নীরব হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

মোদি বলেন, আযানের জন্য দু’মিনিট থামা হচ্ছে। তার পাশাপাশি দলীয় সদস্য সমর্থকরাও এ সময় সকলেই নিশ্চুপ হয়ে থাকেন। আযান শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী পুনরায় ভাষণ দেয়া শুরু করেন।

প্রধানমন্ত্রী উত্তর-পূর্ব ভারতের তিন রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজেপি ভালো ফল করার পর তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন। মোদি ভাষণ দেয়ার সময় মঞ্চে বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং, পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ, অর্থমন্ত্রী অরুণ জেটলিসহ বিজেপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর আগেও আযান শুনে তার ভাষণ থামিয়েছিলেন। কিন্তু তা ছিল নির্বাচনি সমাবেশে ভাষণ দেয়ার সময়। এবার বিজেপি’র দলীয় সদর দফতরেও ভাষণ দেয়ার সময় আযান শুনে ভাষণ থামিয়ে দিলেন তিনি।

২০১৬ সালে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনি সমাবেশে ভাষণ দেয়ার সময় সমাবেশস্থল থেকে কিছুটা দূরের এক মসজিদ থেকে আযানের আওয়াজ শুনে ভাষণ বন্ধ করে দিয়েছিলেন। এ সময় তিনি নিজেই শুধু নীরব হয়ে থাকেননি, সমাবেশে উপস্থিত দলীয় সমর্থকদেরও চুপ থাকার জন্য আহ্বান জানান। উপস্থিত জনতার কাছে ক্ষমা প্রার্থনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘ক্ষমা করবেন, আমাদের জন্য কারো উপাসনায় সমস্যা হওয়া উচিত নয়। এজন্য আমি কিছু সময় বিরতি দিয়েছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আযানের সময় ভাষণ থামালেন নরেন্দ্র মোদি

আপডেট সময় ০২:১৩:৪২ অপরাহ্ন, রবিবার, ৪ মার্চ ২০১৮