ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

চীনে অর্থ কেলেঙ্কারির ঘটনায় গ্রেফতার ২৩০

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

চীনে সমালোচিত আর্থিক প্রতিষ্ঠান শানজিনহুইয়ের সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ ২৩০ জনকে গ্রেফতার করেছে। প্রতিষ্ঠানটির সদস্যদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করায় বেইজিংয়ে ব্যতিক্রমী বিক্ষোভের এক সপ্তাহ পর তাদের গ্রেফতার করা হল। বিতর্কিত আর্থিক প্রতিষ্ঠানটি শানজিনহুই বা ‘মানব হিতৈশী বিনিময়’ হিসেবে পরিচিত। খবর এএফপি’র।

প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে এবং এর প্রতিষ্ঠাতা ঝাং তিয়ানমিং ও কয়েকজন কর্মচারীকে গত মাসের শেষের দিকে গ্রেফতার করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিওচিত্রে দেখা গেছে, বহু সংখ্যক লোক স্লোগান দিচ্ছে। তারা স্লোগানে লাল রঙের ব্যানার হাতে নিয়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তদন্ত বন্ধে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতি আহ্বান জানান।

বেইজিংয়ের সাধারনত এ ধরনের বিক্ষোভ চোখে পড়ে না। নগরীটিতে এ ধরনের বিক্ষোভ স্পর্শকাতর হওয়ায় ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি খুব একটা ছাড় দেয় না। রবিবার গুয়াংডং জননিরাপত্তা ব্যুরো এর সামাজিক যোগাযোগ মাধ্যম জানান, আর্থিক প্রতিষ্ঠানটির ২৩০ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ১৪২ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

চীনে অর্থ কেলেঙ্কারির ঘটনায় গ্রেফতার ২৩০

আপডেট সময় ১২:৪০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০১৭