ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পায়ের ব্যথা দূর করার ঘরোয়া উপায়

আকাশ নিউজ ডেস্ক:

আমাদের পুরো শরীরটাকে বহন করে আমাদের পা দুটি। তবে আমরা সবচেয়ে বেশি বেখেয়ালি এই পায়ের ব্যাপারেই। আর তাইতো নানা কারণেই হতে পারে পায়ে ব্যথা। প্রাচীনকাল থেকেই পায়ের ব্যথা দূর করার বেশ কিছু ঘরোয়া পদ্ধতি প্রচলিত আছে। চলুন তেমন কিছু পদ্ধতি জেনে নিই-

তিন টেবিল চামচ তিলের তেলের সাথে তিন ফোঁটা লবঙ্গ তেল মেশান। এবার এই তেল হালকা গরম করে পায়ের ব্যথাযুক্ত স্থানে ভালোভাবে মালিশ করুন। এটি পায়ের রক্ত চলাচল বৃদ্ধি কর পায়ের ব্যথা উপশমে সাহায্য করে। দিনে অন্তত তিন বার এই তেলটি পায়ে মালিশ করুন। যদি আপনার কাছে লবঙ্গ তেল না থাকে তবে তিলের তেলের সাথে দুটি লবঙ্গ ফুটিয়ে নিয়ে তেলটি ঠান্ডা করে ব্যবহার করুন।

একমুঠো সর্ষে দানা হামান দিস্তায় হালকা থেঁতো করে নিন। এবার এই সর্ষে দানাগুলো এক গামলা হালকা গরম পানিতে ভিজিয়ে দিতে হবে। ওই পানিতে পা ডুবিয়ে বসে থাকুন ১৫ থেকে ২০ মিনিট। অল্পস্বল্প ব্যথায় এই পদ্ধতি বেশ কাজে দেয়।

নতুন জুতা পড়ার জন্য ব্যথা হলে ভিনেগার র‌্যাপ খুব কাজে দেয়। প্রথমে সমপরিমাণ ভিনেগার ও গরম পানি নিতে হবে। এই মিশ্রণে একটি তোয়ালে ভিজিয়ে নিংড়ে নিতে হবে। এই তোয়ালে পায়ের ব্যথার উপর পেচিয়ে রাখতে হবে ৫ মিনিট। এরপর অন্য একটি পাত্রে সমপরিমাণ ভিনেগার ও ঠান্ডা পানি নিয়ে মেশাতে হবে। এই মিশ্রণে আবার তোয়ালে ভিজিয়ে নিংড়ে নিয়ে পায়ের যে অংশে ব্যথা সে অংশে পেচিয়ে রাখতে হবে আরো ৫ মিনিট। এভাবে মোট তিনবার গরম ও ঠান্ডা ভিনেগারে ভেজানো তোয়ালে দিয়ে ভাপ নিতে হবে। ব্যথা কমে যাবে।

বিভিন্ন রকম এসেনসিয়াল অয়েল যেমন রোজমেরি অয়েল, পেপারমিন্ট অয়েল ইত্যাদি পায়ের ব্যথায় ভালো কাজে দেয়। মোটামুটি গরম পানিতে এসব তেল কয়েক ফোটা দিয়ে পা ডুবিয়ে রাখুন বেশ খানিকক্ষণ। এরপর একটা তোয়ালে দিয়ে পা মুছে ফেলুন। পায়ের ব্যথা কমে যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পায়ের ব্যথা দূর করার ঘরোয়া উপায়

আপডেট সময় ১০:১৭:৫০ অপরাহ্ন, শনিবার, ৩ মার্চ ২০১৮