ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কারামুক্ত হলেন কল্যাণ পার্টির মহাসচিব আমিনুর

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান জামিনে মুক্তি পেয়েছেন। শুক্রবার রাতে কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্তি পান।

এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম দৈনিক আকাশকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কাশিমপুর কারাগার থেকে আমিনুর রহমান মুক্তি পেয়েছেন। মুক্তির পাওয়ার পর তার সঙ্গে আমার কথা হয়েছে।’

দীর্ঘ চার মাস ধরে নিখোঁজ থাকার পর গত বছরের ২৩ ডিসেম্বর আমিনুরের সন্ধান পাওয়া যায়। এরপর রাজধানীর শাহজাদপুর এলাকা থেকে একটি মামলায় গ্রেপ্তার করার কথা জানায় পুলিশ।

গত বছরের ২৭ আগস্ট নয়াপল্টন থেকে সাভারের আমিনবাজার পল্লীবিদ্যুৎ অফিসের পাশে তার নিজ বাড়িতে ফেরার সময় নিখোঁজ হন আমিনুর। এরপর থেকে তার মোবাইল নম্বর বন্ধ ছিল। ওই ঘটনায় পল্টন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে আমিনুরের পরিবার। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে তিনি জামিনে মুক্তি পেলেন আমিনুর।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কারামুক্ত হলেন কল্যাণ পার্টির মহাসচিব আমিনুর

আপডেট সময় ০২:৩৪:২১ অপরাহ্ন, শনিবার, ৩ মার্চ ২০১৮