ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর জাহাঙ্গীর হত্যা মামলার রহস্য উদঘাটন না হলে এমপিগিরি ছেড়ে দেব: ফজলুর রহমান পরের বিশ্বকাপে বিজ্ঞাপন থেকেই আয় করতে চায় সরকার: তথ্যমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাশিয়াকে আরও ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল : স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় চাইবে ইসি নেত্রকোনায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার প্রয়োজন হলে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: ব্রিটিশ প্রধানমন্ত্রী বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক পুলিশ কর্মকর্তার, বিচার দাবি স্ত্রীর

ভারতীয়দের ঘর-বাড়ি ছাড়ার হুমকি চীনা সেনাবাহিনীর

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের উত্তরাখণ্ড রাজ্যে অন্তত ৫০ চীনা সেনাবাহিনী বারোহাতি এলাকায় অনুপ্রবেশ করে সেখানকার লোকজনকে ঘর-বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার হুমকি দিয়েছে বলে অভিযোগ করেছে নয়াদিল্লি। সোমবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে বলছে, বারোহাতিতে অনুপ্রবেশের পর প্রায় দুই ঘণ্টা অবস্থান করেছিল চীনা সৈন্যরা।

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, ভারতের অংশে ৮০০ মিটার থেকে এক কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছিল চীনের সৈন্যরা। সেখানকার লোকজনকে গবাদি পশুসহ ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়ারও নির্দেশ দিয়েছে তারা। গত বছর একই সময়ে চীনা সৈন্যরা ওই এলাকায় অনুপ্রবেশ করেছিল।

১৯৬২ সালে ভারত-চীন যুদ্ধের পর থেকেই সিকিম সীমান্তে বিরোধ চলে আসছে। চীনের দাবি, ভারতীয় সেনারা চলতি বছরের জুনে সীমান্ত অতিক্রম করে তাদের অংশে ঢুকে পড়েছিল। সেকারণে বাধ্য হয়ে দোকলাম এলাকায় চীনা সেনারা রাস্তা নির্মাণের কাজ শুরু করেছে।

তবে ভুটানের দাবি, দোকলাম তাদের ক্ষুদ্র ভূখণ্ডেরই অংশ। ভুটানের মিত্র দেশ ভারত। সেখানে রাস্তা নির্মাণ ঠেকাতে আগে থেকেই সৈন্য মোতায়েন করে রেখেছে দেশটি। চীনা সৈন্যরা অনুপ্রবেশের দু’দিন পর বেইজিং সফরে যান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সফরকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ দেশটির গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে আলোচনা করেন তিনি। এ সময় দু’দেশের মধ্যকার চলমান সংকটের বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তাসকিনের বদলি হিসেবে এলপিএলে হৃদয়

ভারতীয়দের ঘর-বাড়ি ছাড়ার হুমকি চীনা সেনাবাহিনীর

আপডেট সময় ০১:১৭:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০১৭