ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুঁজিবাজারে স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের সুরক্ষায় আইন প্রণয়নের উদ্যোগ ৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের রাজধানীর কাঁঠালবাগানে পারিবারিক দ্বন্দ্বে স্ত্রী-শাশুড়িকে হত্যা পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু

খালেদার বিরুদ্ধে বোমা হামলা মামলায় তদন্ত প্রতিবেদন পেছাল

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে মিছিলে বোমা হামলা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পিছিয়ে আগামী ৪ এপ্রিল ধার্য করেছেন আদালত।

বুধবার ঢাকার মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন নতুন এ দিন ধার্য করেন।

আজ নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের মিছিলে বোমা হামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে না পারায় বিচারক নতুন দিন ধার্য করেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনের জন্য মুক্তিযোদ্ধা পরিষদ গুলশানে সমবেত হয়। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে সাধারণ মানুষ বিএনপির চেয়ারপারসনের কার্যালয় ঘেরাও করার জন্য রওনা হলে আসামিরা হত্যার উদ্দেশ্যে বোমা নিক্ষেপ করেন।

এ ঘটনায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ঢাকা যানবাহন ইউনিয়নের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজারে স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের সুরক্ষায় আইন প্রণয়নের উদ্যোগ

খালেদার বিরুদ্ধে বোমা হামলা মামলায় তদন্ত প্রতিবেদন পেছাল

আপডেট সময় ০২:০০:০০ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৮