ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের পুঁজিবাজারে স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের সুরক্ষায় আইন প্রণয়নের উদ্যোগ ৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের রাজধানীর কাঁঠালবাগানে পারিবারিক দ্বন্দ্বে স্ত্রী-শাশুড়িকে হত্যা পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল

খালেদার জামিনে লড়বেন না কামাল, তবে…

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি চেয়ারপার্স খালেদা জিয়ার জামিনে তার পক্ষে আদালতে লড়বেন না সংবিধানের অন্যতম প্রণেতা ও সিনিয়র আইনজীবী ড. কামাল হোসেন।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিএনপির এ সংক্রান্ত একটি প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। তবে আইনি নানা বিষয়ে কথাবার্তার পর খালেদা জিয়ার মামলার নথিপত্র ড. কামাল রেখে দিয়েছেন বলে জানান খালেদা জিয়ার আইনজীবী আমিনুল ইসলাম। তিনি জানান, খালেদা জিয়ার প্রতি তার সহানুভূতি থাকবে বলেও জানিয়েছেন ড. কামাল।

ড. কামাল হোসেনের সঙ্গে বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও খালেদা জিয়ার বেশ কয়েকজন আইনজীবী উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার আইনজীবী আমিনুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, ‘মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে আমরা ড. কামাল হোসেনের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আমরা আইনি বিষয়ে তার সঙ্গে পরামর্শ করেছি। তিনি একটি ফাইল দেখবেন বলে রেখে দিয়েছেন। তিনি অনেক সহানুভূতি দেখিয়েছেন। বলেছেন, এসব মামলায় অহরহ জামিন হয় উচ্চ আদালতে। কিন্তু খালেদা জিয়ার হয়নি।’

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়ার পাঁচ বছরের সাজা হয়। এরপর থেকে তিনি পুরান ঢাকার পরিত্যাক্ত কেন্দ্রীয় কারাগারে আছেন। গত রবিবার হাইকোর্টে তার জামিন শুনানি ছিল, কিন্তু জামিন মঞ্জুর হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

খালেদার জামিনে লড়বেন না কামাল, তবে…

আপডেট সময় ০৭:৪৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮