ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক শৈলকুপায় বিয়ের দাবিতে যুবকের বাড়িতে গৃহবধূর অনশন শাহরাস্তিতে ধর্ষণের শিকার শিশু ৬ মাসের অন্তঃসত্ত্বা, অভিযুক্ত আটক সংসদে প্রবেশে মাথা ঝোঁকানোতে আপত্তি জামায়াত এমপির বহিষ্কৃত শিবির নেতা জিসান কারাগারে খেলা শেষ হওয়ার ২ ঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ ইরানকে নিখোঁজের চার দিন পর সাগরতীরে মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ ভবানীপুরে শুভেন্দুর জয়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানে নরক নেমে আসবে: ট্রাম্প বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চান শ্রীলংকার প্রধানমন্ত্রী

মৃত্যুকে নয়, নির্বাচনকে ভয় পায় আ.লীগ: অলি

অাকাশ জাতীয় ডেস্ক:

ক্ষমতাসীন আওয়ামী লীগের সমালোচনা করে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ বলেছেন, ‘তারা মৃত্যুকে ভয় না পেলেও নির্বাচনকে ভয় পায়, তারা সব চায় কিন্তু নির্বাচন চায় না। তারা সব চায় কিন্তু গণতন্ত্র চায় না। স্বাভাবিকভাবে আওয়ামী লীগ কখনো ক্ষমতায় আসতে পারেনি। ৯৬ সালে সমগ্র বাংলাদেশ অবরোধ করে ক্ষমতায় এসেছিল, এর পর যতবার ক্ষমতায় এসেছে মানুষ মেরে আসতে হয়েছে।’

সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।

‘বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা এবং সংকটে আগামী জাতীয় নির্বাচন’ শীর্ষক এ গোলটেবিল আলোচনার আয়োজন করে ‘স্বাধীনতা অধিকার আন্দোলন’ নামের বিএনপিপন্থি একটি সংগঠন।

আওয়ামী লীগ পাহাড় সমান দুর্নীতি করেছে দাবি করে অলি বলেন, ‘তারা বিএনপি চেয়ারপাসনকে সাজা দিয়ে কারাগারে নিক্ষেপ করেছে। তাদের অবস্থা খালেদা জিয়ার চেয়েও খারাপ হবে। একদিন তাদের নিঝুম দ্বীপে যেতে হতে পারে।’

অলি আহমেদ বলেন, ‘বেগম খালেদা জিয়াকে এই বৃদ্ধ বয়সে অসুস্থ অবস্থায় কারাগারে নিক্ষেপ করলেন, আপনাদের কি একটুও মানবতা নেই। উল্টো আওয়ামী লীগ নেতারা বলেন জেলখানা আরাম-আয়েশের জায়গা নয়। ঠাট্টা মশকরা করারও তো একটা সীমা আছে। আপনাদেরও তো একবার সময় আসবে, তখন কী অবস্থা হবে? আপনাদের অবস্থা হয়তো এরচেয়ে খারাপ হবে।’

অলি বলেন, ‘বর্তমান প্রধামন্ত্রীর বিরুদ্ধেও যদি কেউ অন্যায়ভাবে সাজা দেয়, মন্ত্রীদের বিরুদ্ধেও যদি কেউ দেয় তবে আমি তার বিরুদ্ধেও প্রতিবাদ করব। এটা আমার নাগরিক হিসেবে কর্তব্য। যেকোনো নাগরিকের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা তার কর্তব্য। বিসমিল্লাহ গ্রুপ, হলমার্ক, বেসিক ব্যাংকের টাকা লুট হলো, এর বিচার হলো না, সামান্য দুই কোটি টাকার জন্য খালেদা জিয়ার বিচার করতে হবে।’

বিএনপির সাবেক এই নেতা বলেন, ‘বাংলাদেশের টাকা কোনোখানে নিরাপদ নয়, আমরা সবাই ব্যাংকে টাকা রাখি। সেখানে টাকা নাই, কেন্দ্রীয় ব্যাংকের টাকা চুরি হলো, সরকার কিছুই করতে পারেনি। শেষে অর্থমন্ত্রী বললেন ডিসেম্বরে তিনি অবসর নেবেন। আপনিতো অবসর নেবেন, দেশের ১৮ কোটি জনগণের কী হবে?’

বিএনপিকে উদ্দেশ্য করে অলি আহমেদ বলেন, ‘শুধু প্রেসক্লাব আর প্রেসক্লাবের সামনে আলোচনা করলেই, সংবাদ সম্মেলন করলেই নেত্রীকে (খালেদা জিয়া) মুক্ত করা যাবে না। নেতাদের বলব যেভাবে এগুচ্ছেন এভাবে এগোলে খালেদার মুক্তি সম্ভব নয়। বিগত সময়ে যাদের মনোনয়ন দেয়া হয়েছে তাদের বলেন প্রতি জেলায় অবরোধ করতে। এর মধ্যে যাদের আন্দোলন ভালো হবে আগামীতে তাদের মূল্যায়ন করা হবে।’

বিএনপির সিনিয়র নেতাদের বক্তব্যের সমালোচনা করে অলি আহমেদ বলেন, ‘সরকার সুকৌশলে কাজ করে যাচ্ছে আর বিএনপির সিনিয়র নেতারা বলছেন খালেদা জিয়ার কাল মুক্তি হবে, পরশু মুক্তি হবে। এসব কথা কীভাবে বলছেন বুঝি না।’

সংগঠনের সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে আরও বক্তব্য দেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এমাজউদ্দিন আহমেদ, এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদত হোসেন সেলিম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসর মুহাম্মদ রহমাতুল্লা, মঞ্জুর হোসেন ঈসা, শহিদুর রহমান তামান্না প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক

মৃত্যুকে নয়, নির্বাচনকে ভয় পায় আ.লীগ: অলি

আপডেট সময় ০৫:৫৪:৫২ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৮