ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খালেদা জিয়ার জামিন বাড়ল আরও একদিন

অাকাশ জাতীয় ডেস্ক:

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন একদিন বাড়ানো হয়েছে। এ মামলায় তাকে আদালতে হাজির করা হবে কিনা সে বিষয়ে সোমবার শুনানি হবে।

রোববার বেলা ১১টার দিকে বকশীবাজারের বিশেষ জজ আদালত ৫-এর বিচারক ড. মো. আখতারুজ্জামান এ আদেশ দেন।

এদিন খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবীরা জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন। দুর্নীতি দমন কমিশন-দুদকের আইনজীবীরা এর বিরোধিতা করেন। তবে আদালত তা নাকচ করে সোমবার পর্যন্ত খালেদা জিয়ার জামিন মঞ্জুর করেন।

খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট আবদুর রেজাক খান জানান, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আজ পর্যন্ত খালেদা জিয়া জামিনে ছিলেন। কিন্তু তা বাড়ানোর জন্য আবেদন করা হলে আদালত তা সোমবার পর্যন্ত মঞ্জুর করেন। কাল ফের এ মামলার শুনানি হবে।

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় দ্বিতীয় মামলাটিও করে দুদক।

ওই মামলার অন্য আসামিরা হলেন- খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ে খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বিশেষ জজ আদালত-৫। এর পর থেকে নাজিমউদ্দিন রোডের পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন বিএনপি নেত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

খালেদা জিয়ার জামিন বাড়ল আরও একদিন

আপডেট সময় ০৫:৪০:৪০ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৮