ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

খালেদা জিয়া অপরাধী, তার নেতৃত্বে নির্বাচন নয়: তথ্যমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাতের অভিযোগে এখন জেল-হাজতে। তিনি একজন চিহ্নিত অপরাধী। তাই তার নেতৃত্বে নির্বাচন নয়।

তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো অপরাধী অংশ নিতে পারবেন না। তবে বিএনপির জন্য নির্বাচনের দরজা সব সময় খোলা।

শনিবার সকালে ভেড়ামারা কলেজ মাঠে অনুষ্ঠিত চলন্তিকা টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টে ফাইনাল খেলার উদ্বোধন অনুষ্ঠানের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, অপরাধী, কুচক্রী, খারাপ মানুষের জন্য গণতন্ত্র নয়। গনতন্ত্র ভালো মানুষদের জন্য। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আজ গণতন্ত্র প্রতিষ্ঠিত। কোনো অপরাধীর মুক্তির দিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না। চলন্তিকা যুব উন্নয়ন সংস্থা আয়োজিত এবং আর কে কন্সট্রাকশনের স্বত্বাধিকারী আনোয়ারুল কবির টুটুলের সার্বিক তত্ত্বাবধায়নে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ, ভেড়ামারা পৌরসভার মেয়র আলহাজ শামিমুল ইসলাম ছানা, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা কলেজের অধ্যক্ষ শামসুল বারী, ভেড়ামারা উপজেলা জাসদ সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক এসএম আনছার আলী, জেলা পরিষদের সদস্য ও ভেড়ামারা পৌর আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, মাসুদ রানা মামুন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়া অপরাধী, তার নেতৃত্বে নির্বাচন নয়: তথ্যমন্ত্রী

আপডেট সময় ০৩:০২:০৩ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮