ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

৯৯৯টি সিঁড়ি পার করে বিশ্বরেকর্ড!

আকাশ নিউজ ডেস্ক:

চীনের ‘হেভেনস গেট’ নাম পরিচিত জায়গাটি বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি স্থান। জায়গাটিতে রয়েছে ৪৫ ডিগ্রির ঢাল আর ৯৯৯টি সিঁড়ি। এবার সেখানেই সৃষ্টি হল অবিশ্বাস্য এক বিশ্ব রেকর্ড। ৯৯৯টা সিঁড়ি পার করেছে একটা আস্ত গাড়ি!

এই স্থানে মূলত মানুষেরাই পায়ে হেঁটে ৯৯৯ ধাপের এই সিঁড়ি দিয়ে উঠে থাকে। চ্যালেঞ্জ নিয়ে সেই বিপজ্জনক স্থানে উঠে পড়েছে রেঞ্জ রোভার পি৪০০ই একটি গাড়ি। এতে নতুন একটি বিশ্বরেকর্ডও গড়েছে রেঞ্জ রোভার হাইব্রিড গাড়িটি। সাফল্যের সঙ্গেই পুরো রাস্তা পার করেছে সে।

জানা যায়, চীনের তেইনমেন পর্বতের বেশ কিছুটা এলাকা গাড়ি চলাচলের জন্য বিপজ্জনক। সেসব স্থান পেরিয়ে হেভেনস গেটে পৌঁছতে গাড়িটিকে সাত মাইল পাহাড়ি পথ পাড়ি দিতে হয়। স্বর্গের দুয়ার খ্যাত এই জায়গায় উঠতে একটি চ্যালেঞ্জের ব্যবস্থা আছে, যার নাম- ড্রাগন চ্যালেঞ্জ। চ্যালেঞ্জের একেবারে শেষে ছিল সেই ৯৯৯টি সিঁড়ির ধাপ।

রেঞ্জ রোভার স্পোর্ট পি৪০০ই হাইব্রিড গাড়িটি চালাচ্ছিলেন ফরমুলা ই রেসার হো-পিন টাং। এ ধরনের গাড়িতে সাধারণ ইঞ্জিনের পাশাপাশি বৈদ্যুতিক মোটরও থাকে। যে কারণে এ চ্যালেঞ্জ গ্রহণ করা সহজ হয়েছে গাড়িটির পক্ষে।

রেঞ্জ রোভার স্পোর্টের জন্য এটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। সাত মাইল পাহাড়ি পথের ৯৯টি বাঁক সাবধানে পাড়ি দিয়ে শেষ মাথায় ৯৯৯টি ধাপে পৌঁছয় গাড়িটি। এরপরের পথ ৪৫ ডিগ্রি খাড়া।

এই চ্যালেঞ্জ পাড়ি দিতে গাড়িটির ২৩ মিনিটেরও কম সময় লাগে। গাড়িটি যখন চ্যালেঞ্জের শেষ প্রান্তের সিঁড়ি দিয়ে ওঠা শুরু করে তখন অনেকেই তা অসম্ভব বলে মনে করেছিলেন। চালক হো-পিন টাংকে তার সহকর্মী ও কর্তৃপক্ষ সতর্ক করেছিল। কিন্তু সব সতর্কতাকে উপেক্ষা করে হো-পিন টাং ড্রাগন চ্যালেঞ্জে বিজয়ী হয়ে দুনিয়াকে তাক লাগিয়ে দিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

৯৯৯টি সিঁড়ি পার করে বিশ্বরেকর্ড!

আপডেট সময় ১২:২৫:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮