ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এনসিপি নেতাদের শেখ হাসিনার পথ অনুসরণ না করার আহ্বান রিজভীর আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে ৩৮ নিবন্ধিত রাজনৈতিক দল: ইসি সচিব থানার সামনে গিয়ে আত্মহত্যার হুমকি বিএনপি নেতার জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার বাস্তব উদাহরণ বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল প্রাতিষ্ঠানিকের পাশাপাশি কারিগরি শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার আন্দোলনের মুখে বিলবোর্ড থেকে দণ্ডিত যুদ্ধাপরাধীদের ছবি সরিয়ে দিল রাবি প্রশাসন রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে: তথ্যমন্ত্রী ইরানে হামলা স্থগিত হলেও মার্কিন বাহিনী জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’: হেগসেথ বরিশালে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে একই পরিবারে দগ্ধ ৩

জিয়া অরফানেজ মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার ১১৬৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। সোমবার বিকালে এ রায় প্রকাশিত হয়। এ সময় রায়ের অনুলিপি নেন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিঞাসহ বিএনপিপন্থী কয়েকজন আইনজীবী।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা ঘোষণার পর পূর্ণাঙ্গ রায়ের কপি পাওয়া নিয়ে আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ করে আসছিলেন। তাদের অভিযোগ, সরকারের হস্তক্ষেপের কারণে রায়ের কপি পাচ্ছেন না তারা।

রোববার রায়ের কপি পেতে খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী সানাউল্লাহ মিয়া আদালতে আবেদন করেন। আবেদনের শুনানি শেষে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান পূর্ণাঙ্গ কপি প্রকাশের জন্য আজকের দিন ধার্য করেন।

আদালত সূত্র জানিয়েছে, আজ বিকালে খালেদা জিয়ার আইনজীবীদের হাতে রায়ের কপি হস্তান্তর করবেন। ৮ ফেব্রুয়ারি ঘোষণার সময় বলা হয়েছিল রায় ৬৩২ পৃষ্ঠার। তবে সত্যায়িত কপির পৃষ্ঠা সংখ্যা ১১৬৮ বলে জানা গেছে।

গত ৮ ফেব্রুয়ারি বিশেষ জজ আদালত জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় রায় ঘোষণা করেন। রায়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছর এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মাগুরার সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে ১০ বছর করে কারাদণ্ডাদেশ এবং দুই কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়।

রায় ঘোষণার পর থেকে নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এনসিপি নেতাদের শেখ হাসিনার পথ অনুসরণ না করার আহ্বান রিজভীর

জিয়া অরফানেজ মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

আপডেট সময় ০৪:৩৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৮