ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাসীরুদ্দীন পাটওয়ারী যে ভাষায় কথা বলেন, তা রাজনৈতিক সংস্কৃতি নয়: প্রতিমন্ত্রী ‘এক দফা’ ঘোষণার নেপথ্য ঘটনা তুলে ধরে বিস্ফোরক পোস্ট আব্দুল কাদেরের হাসিনা দেশে আসলে কী পদক্ষেপ নেওয়া হবে, জানালেন নাহিদ গুমে শাস্তি যাবজ্জীবন, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন গুজব প্রতিরোধে এফবিআইয়ের সহযোগিতা চাইলেন আইজিপি ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ: ইসি সচিব রাতের আঁধারে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেলেন স্ত্রী সাজাপ্রাপ্ত আসামির মন্তব্যের জবাব দেওয়ার সময় সরকারের নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান এ দেশের সব মানুষের অর্জন: সমাজকল্যাণমন্ত্রী হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত

ধারাবাহিক প্রশ্নফাঁসের তালিকায় এবার বাংলাদেশ ও বিশ্বপরিচয়

বামে মূল প্রশ্ন, ডানে হোয়াটসঅ্যাপে ফাঁস হওয়া প্রশ্নপত্র

অাকাশ জাতীয় ডেস্ক:

চলতি বছরের এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের রেকর্ড অব্যাহত রয়েছে। টানা ১০ বিষয়ে ফাঁসের ধারাবাহিকতায় আজ ফাঁস হয়েছে বাংলাদেশ ও বিশ্বপরিচয় প্রশ্নপত্র।

শনিবার পরীক্ষার শুরু হওয়ার এক ঘণ্টা আগে ইন্টারনেটে বাংলাদেশ ও বিশ্বপরিচয় প্রশ্নপত্র ফাঁস হয়। পরীক্ষার প্রশ্নের সঙ্গে ফাঁস হওয়া প্রশ্নপত্রের হুবহু মিল পাওয়া গেছে।

পরীক্ষা শুরুর আগে সকাল ৯টা ৩ মিনিটে রসায়নের ‘খ’ সেট প্রশ্নপত্রটি হোয়াটসঅ্যাপের গ্রুপে পাওয়া যায়।

এ ব্যাপারে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার বলেন, ‘প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে আমরা নতুন নতুন কোনো পথ খোঁজার চেষ্টায় আছি। মন্ত্রণালয় কাজ করছে।’

এর আগে ১ ফেব্রুয়ারি বাংলা প্রথম পত্রের প্রশ্ন ফাঁসের অভিযোগ পাওয়া যায়। ৩ ফেব্রুয়ারি সকালে পরীক্ষা শুরুর প্রায় ঘণ্টাখানেক আগে বাংলা দ্বিতীয় পত্রের নৈর্ব্যক্তিক ‘খ’ সেটের উত্তরসহ প্রশ্নপত্র পাওয়া যায় ফেসবুকে।

আর ৫ ফেব্রুয়ারি ইংরেজি প্রথমপত্রের ‘ক’ সেটের প্রশ্ন ফাঁস হয়। ৭ ফেব্রুয়ারি ইংরেজি দ্বিতীয় পত্রের ‘খ’ সেটের প্রশ্নপত্রটি হোয়াটসঅ্যাপের একটি গ্রুপে পাওয়া যায়। একইভাবে ৮ ফেব্রুয়ারি ইসলাম ও নৈতিক শিক্ষার প্রশ্নপত্রটিও ফাঁস হয়। এরপর ১০ ফেব্রুয়ারি হোয়াটসঅ্যাপের একটি গ্রুপে গণিতের ‘খ-চাঁপা’ সেটের প্রশ্নপত্রটি পাওয়া যায়।

১১ ফেব্রুয়ারি সকাল ৮টা ৫১ মিনিটে হোয়াটসআপের একটি গ্রুপে আইসিটির ‘ক’ সেট প্রশ্ন পাওয়া যায় এবং সকাল ৯টা ৩ মিনিটে ‘গ’ সেটের প্রশ্নও ফাঁস হয়।

১৩ ফেব্রুয়ারি পরীক্ষা শুরু আগেই পদার্থ বিজ্ঞান এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের প্রশ্নপত্রও হোয়াটসঅ্যাপ গ্রুপে পাওয়া যায়। ১৫ ফেব্রুয়ারি রসায়ন, ব্যবসায় উদ্যোগ এবং পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের প্রশ্নফাঁস হয়। এসব ফাঁস হওয়া প্রশ্নের সঙ্গে পরীক্ষার হওয়া প্রশ্নের সঙ্গে হুবহু মিল পাওয়া গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যাংকের চলতি হিসাবের লিয়েন তুলে দিল কেন্দ্রীয় ব্যাংক

ধারাবাহিক প্রশ্নফাঁসের তালিকায় এবার বাংলাদেশ ও বিশ্বপরিচয়

আপডেট সময় ০৩:৪৮:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৮