ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিএনপি শান্তিপূর্ণ দল, শান্তিপূর্ণই থাকবে: মির্জা আব্বাস

অাকাশ জাতীয় ডেস্ক:

খালেদা জিয়াকে মুক্ত করে বিএনপি নির্বাচনের দিকে অগ্রসর হবে বলে মন্তব্য করে বিএপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকার বেগম জিয়াকে মাইনাস করার জন্য ষড়যন্ত্র করছে। কিন্তু এদেশের জনগণ সেই পরিকল্পনা বাস্তবায়ন হতে দেবে না। কারণ, যারা অতীতে মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন করতে চেয়েছিল। তারা দেশে থাকতে পারেনি। ইতিহাসের আস্থাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে।

একই অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপি অক্ষমতার কারণে নাকি শান্তিপূর্ণ কর্মসূচি দিচ্ছে ওবায়দুল কাদের সাহেবকে ধন্যবাদ জানাই কারণ তারা অত্যাচার করে ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ হত্যা করেছেন।

তিনি বলেন, বিএনপি অশান্তির দল নয়, কখনো ছিল না। বিএনপি শান্তিপূর্ণ দল। শান্তিপূর্ণই থাকবে। অশান্তি করতে চাইলে আপনারা করতে পারেন। শনিবার সকালে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় খালেদা জিয়ার সাজার প্রতিবাদ ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির উদ্ধোধনকালে তিনি এসব কথা বলেন।

এর আগে সকাল থেকেই বিএনপির নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। তারা বেগম জিয়ার মুক্তি দাবিতে সেখানে রাখা বইতে সই করেন। বিএনপি ঘোষিত তিনদিনের কর্মসূচির আজ প্রথম দিন গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি চলছে। আগামীকাল জেলায় জেলায় স্মারকলিপি প্রদান ও পরের দিন বিক্ষোভ কর্মসূচি পালনের কথা রয়েছে।

এ সময় মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বরকত উল্লাহ বুলু, ফজলুল হক মিলন, শহীদ উদ্দিন চৌধুরী, ইশতিয়াক আজীজ উলফাত, আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, বেবী নাজনীন হেলেন জেরিন খান, শাম্মী আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিএনপি শান্তিপূর্ণ দল, শান্তিপূর্ণই থাকবে: মির্জা আব্বাস

আপডেট সময় ০৩:৩৬:১৯ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৮