ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কত টাকা চুরি করলে বিচার করা যায় না: তথ্যমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু বিএনপি’র প্রতি প্রশ্ন করেছেন, কত টাকা চুরি করলে বিচার করা যায় না? তিনি বলেন, ‘মাত্র দুই কোটি টাকার দুর্নীতি মামলায় আদালতের রায়ে বেগম খালেদা জিয়ার সাজা হওয়ায় বিএনপি নেতারা কাতর। আমি তাদের (বিএনপি নেতৃবৃন্দ) কাছে জানতে চাই, কত টাকা চুরি করলে বিচার করা যায় না?’

হাসানুল হক ইনু আজ বৃহস্পতিবার রাজধানীর স্বামীবাগে কাজী আরেফ আইডিয়াল হাইস্কুল প্রাঙ্গণে ‘মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জাসদ নেতা কাজী আরেফ আহমেদের ১৯তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ প্রশ্ন উত্থাপন করে। কাজী আরেফ ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।

তথ্যমন্ত্রী বলেন, ‘ট্রাফিক পুলিশ ট্রাক থামিয়ে একশ’ টাকা নিলে চাকরি যায়, জেল হয়। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা পাঁচশ’ টাকার গম চুরি করলে জেল হয়। আর সাবেক প্রধানমন্ত্রী এতিমের দুই কোটি টাকা চুরি করলে যদি বিচার না হয়, তাহলে দেশে বিচারই থাকবে না।’

তিনি বলেন, ‘জনগণের কেউ চুরি করলে, ক্ষতিগ্রস্ত মানুষের কাছে মাফ পেতে পারে। কিন্তু জনগণের প্রতিনিধি হচ্ছে জনগণেরই আমানত রক্ষাকারী, আমানত খেয়ানতকারীর মাফ নেই।’

‘বেগম খালেদা জিয়ার বিচার দ্রুত বিচার আইনে নয়, দীর্ঘ দশ বছর ধরে হয়েছে এবং খালেদার পছন্দ অনুযায়ী দু’বার আদালত বদলও করা হয়েছে’ বলেও মন্ত্রী উল্লেখ করেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জাসদ নেতা কাজী আরেফ আহমেদের স্মৃতির প্রতি সম্মান দেখাতে দারিদ্র্য, দুর্নীতি ও জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধে জিততেই হবে।

ফাউন্ডেশনের সহ-সভাপতি হেনা খন্দকারের সভাপতিত্বে ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ, কাজী সালমা, পুলিশের ওয়ারী অঞ্চলের এডিসি রুহুল আমিন প্রমুখ এ সভায় বক্তব্য দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কত টাকা চুরি করলে বিচার করা যায় না: তথ্যমন্ত্রী

আপডেট সময় ০২:৫৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৮