ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু:অর্থনীতির ঝুঁকি বাড়ার সতর্কতা আইএমএফের বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

কাউকে ঘায়েল করতে চাননি প্রিয়া!

আকাশ বিনোদন ডেস্ক:

চোখের ইশারায় এরই মধ্যে ভারতসহ বিশ্বের লাখ লাখ তরুণকে ঘায়েল করেছেন কাজলকালো চোখের প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার। কিন্তু এখন তিনি বলছেন, ‘কোনো পূর্বপরিকল্পনা ছিল না। এসব প্রচার, জনপ্রিয়তা, সবই আকস্মিকভাবে ঘটেছে। আমি জানি না কীভাবে এর ব্যাখ্যা করব।’ গতকাল বুধবার সন্ধ্যায় সংবাদমাধ্যম এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে এভাবেই নিজের অনুভূতি জানালেন মাত্র ২৪ ঘণ্টায় সাধারণ থেকে অসাধারণ হয়ে যাওয়া ভারতের দক্ষিণের অষ্টাদশী এই নায়িকা।

ওমর লুলুর ‘অরু আদার লাভ’ ছবির ‘মাণিক্য মারালায়া পুভি’ গানের ভাইরাল হওয়া ভিডিও নিয়ে প্রিয়া প্রকাশ ওয়ারিয়ারের মত, ‘সবটাই কাকতালীয়।’

প্রিয়া প্রকাশ ওয়ারিয়ারপ্রিয়া প্রকাশ ওয়ারিয়ারএদিকে ভারতের হায়দরাবাদের মুকিত খান নামের এক যুবক প্রিয়া প্রকাশ ওয়ারিয়ারের নামে থানায় অভিযোগ করেছেন। এই নায়িকার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ তাঁর। হায়দরাবাদের ফলকনামা থানায় প্রিয়ার পাশাপাশি তিনি ‘অরু আদার লাভ’ ছবির পরিচালক ওমর লুলু, সংগীত পরিচালক শান রহমান, গায়ক বিনীত শ্রীনিবাসনের নামেও অভিযোগ দায়ের করেন।

এই অভিযোগের ব্যাপারে প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার বলেন, ‘আমি বিশেষ কিছু জানি না। তাই আমার চুপ থাকা উচিত।’

ভালোবাসা দিবস উপলক্ষে ‘অরু আদার লাভ’ ছবির একটি টিজার মুক্তি পায় গত মঙ্গলবার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইনস্টাগ্রামে প্রিয়ার অনুসারীর সংখ্যা ৩০ লাখ। সামাজিক যোগাযোগের অন্যান্য প্ল্যাটফর্মেও তাঁর অনুসারী বেড়েই চলেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

কাউকে ঘায়েল করতে চাননি প্রিয়া!

আপডেট সময় ১১:৫৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৮