ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জঙ্গি রাশেদ ৬ দিনের রিমান্ডে

অাকাশ জাতীয় ডেস্ক:

গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার মামলায় গ্রেপ্তার রাশেদকে ছয় দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। আজ শনিবার ঢাকার মহানগর হাকিম নুরুন নাহার ইয়াসমীন এ আদেশ দেন।এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেররিজম বিভাগের পরিদর্শক হুমায়ূন কবির তাঁকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চান। আবেদনে বলা হয়, এ হামলার অন্যতম পরিকল্পনাকারীদের একজন তিনি। ঘটনার রহস্য উদ্‌ঘাটনের জন্য তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। শুনানি শেষে আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত সূত্র বলছে, আসামির পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না।

শুক্রবার ভোরে নাটোরের সিংড়া থানা এলাকা থেকে গ্রেপ্তার হন আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু জাররা। বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত সুপার (গণমাধ্যম) সনাতন চক্রবর্তী বলেন, গুলশান হামলার মূল সমন্বয়ক তামিম চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন রাশেদ (২৪)। তিনি এই হামলার অন্যতম পরিকল্পনাকারী। তাঁর বাড়ি নওগাঁর মান্দা উপজেলায়। বাবার নাম আবদুস সালাম। গত বছরের ১ জুলাই রাতে হোলি আর্টিজান বেকারিতে সশস্ত্র হামলা চালায় পাঁচ জঙ্গি। জঙ্গিরা নয়জন ইতালিয়ান, সাতজন জাপানি, একজন ভারতীয় নাগরিক এবং বাংলাদেশের ফারাজ আইয়াজ হোসেন, অবিন্তা কবীর, ইশরাত আখান্দ এবং দুজন পুলিশ কর্মকর্তাসহ ২২ জনকে নির্মমভাবে হত্যা করে। পরদিন সকালে সেখানে যৌথ বাহিনী অভিযান চালায়। অভিযানে নিহত হয় পাঁচ জঙ্গি।

হোলি আর্টিজান বেকারিতে হামলার মূল পরিকল্পনাকারীসহ বিভিন্ন পর্যায়ে নব্য জেএমবির ২১ জন জড়িত থাকার তথ্য-উপাত্ত পেয়েছেন তদন্তকারীরা। তাদের মধ্যে ১৫ জন গত এক বছরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন অভিযানে নিহত হন। ৪ জন কারাগারে আছেন। হাদিসুর রহমান সাগর নামের একজনকে ধরার বাকি আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জঙ্গি রাশেদ ৬ দিনের রিমান্ডে

আপডেট সময় ০৬:৩৫:১৭ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০১৭