ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিএনপিকে নির্বাচনে আসতেই হবে, নইলে নিবন্ধন বাতিল: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিলে বিএনপির নিবন্ধন বাতিল হয়ে যাবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘সব গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেভাবেই আগামী নির্বাচন হবে। বাংলাদেশে কেন আলাদা ব্যবস্থায় নির্বাচন অনুষ্ঠিত হবে।’

শনিবার কুমিল্লার শাসনগাছা রেলওয়ে ওভারপাস পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার এ সময় উপস্থিত ছিলেন।

রাজনৈতিক দলের নিবন্ধন আইন অনুযায়ী, কোনো রাজনৈতিক দল পরপর দুইবার নির্বাচনে অংশ না নিলে তাদের নিবন্ধন থাকে না। দশম সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নেয়নি। একাদশ সংসদ নির্বাচনেও অংশ না নিলে আইন অনুযায়ী তাদের নিবন্ধন বাতিল হয়ে যাবে।

বিএনপিকে উদ্দেশ্যে করে সেতুমন্ত্রী বলেন, ‘নির্বাচনকালীন সরকার ছোট আকারে হবে। তখন মন্ত্রিপরিষদ বর্তমান সময়ের চেয়ে কমে যাবে। আইন প্রয়োগকারী সংস্থা চলে যাবে নির্বাচন কমিশনের অধীন, তারা ভয় পাচ্ছে কেন। তাদের নির্বাচনে আসতে হবে। নির্বাচনে না আসলে তাদের নিবন্ধন বাতিল হয়ে যাবে।’

নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে বিএনপি মহাসচিবের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘যে হুমকি ধামকি দেবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বিএনপি হাওয়ার উপর মিথ্যাচার করছে। তাদের তো কোনো কাজ নেই, তাদের আছে শুধু কথা। বিএনপির কয়েকজন প্যাথলজিক্যাল মিথ্যাচার রয়েছেন। এরা অবিরাম মিথ্যাচারের ভাঙা রেকর্ড বাজায়। কে তাদের হুমকি দেয়, তথ্য প্রমাণ দেক আমরা ব্যবস্থা নেব।’

এ সময় আরও উপস্থিত ছিলেন, সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কুমিল্লা নির্বাহী কর্মকর্তা তোফাজ্জল হায়দারসহ সড়ক বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিএনপিকে নির্বাচনে আসতেই হবে, নইলে নিবন্ধন বাতিল: কাদের

আপডেট সময় ০১:০৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৮