ঢাকা ১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন ফেসবুক স্ট্যাটাসে ৯ দফার ঘোষক কাদের: ফিমেল জোন যেন ফিমেল উইংয়ের ‘টিএসসি শাখা অফিস’ না হয় ৩০০ এমপিকে হাওড় ঘুরে আসার আহ্বান নাহিদের ভয়াবহ দাবানল : ফ্রান্সে সরানো হলো ৬৩ হাজার মানুষ, স্পেনে জরুরি অবস্থা মোহাম্মদপুরে এসআইয়ের পিঠে ছুরিকাঘাত, লেগেছে ৪৩ সেলাই আসিয়ানকে আরও শক্তিশালী করতে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী ধর্মের নামে যারা বিভক্তি চায়, তারা জাতি ও ঈশ্বরের শত্রু: তথ্যমন্ত্রী স্পিকারের দায়িত্বে কায়সার কামাল বিনিয়োগনির্ভর উৎপাদন ও কর্মসংস্থানই বাংলাদেশের পরবর্তী প্রবৃদ্ধির চাবিকাঠি: তিতুমীর মাফিয়া আমলে নির্বাচিত হলেও সাহাবুদ্দিনের বর্তমান সরকারের প্রতি শ্রদ্ধা ছিল: স্পিকার

হাম্বানটোটা বন্দর নিয়ে চীনের সাথে চুক্তি করল শ্রীলংকা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

শ্রীলংকার দক্ষিণাঞ্চলীয় হাম্বানটোটায় ১১০ কোটি ডলারের বিনিময়ে গভীর সমুদ্রবন্দরের নিয়ন্ত্রণ এবং উন্নয়নের জন্য চীনের সাথে একটি চুক্তি করেছে দেশটির সরকার।চীনা সামরিক বাহিনী বন্দরটি ব্যবহার করতে পারে এমন আশঙ্কা থেকে চুক্তিটি কয়েক মাস বিলম্বের পর স্বাক্ষরিত হলো। সরকার নিশ্চিত করছে যে শুধুমাত্র বাণিজ্যিক কাজেই চীন বন্দরটি ব্যবহার করা হবে, মূলত: এশিয়া এবং ইউরোপের মধ্যে পণ্যবাহী জাহাজ চলবে এই বন্দর দিয়ে।শ্রীলংকার সরকার বলছে এই চুক্তি থেকে পাওয়া অর্থ তাদের বৈদেশিক ঋণ পরিশোধে সাহায্য করবে।

চুক্তি অনুযায়ী, রাষ্ট্র মালিকানাধীন একটি চীনা কোম্পানি ৯৯ বছরের জন্য বন্দর এবং তার সংলগ্ন ১৫,০০০ একর জমি শিল্পাঞ্চল তৈরির জন্য ইজারা নেবে। এই পরিকল্পনার ফলে হাজার-হাজার গ্রামবাসীকে উচ্ছেদ করতে হবে। তবে সরকার বলছে তাদের সবাইকেই নতুন জমি দেয়া হবে। ২০০৯ সালে শ্রীলংকায় ২৬ বছরব্যাপী গৃহযুদ্ধ শেষ হবার পর থেকে দেশটির অবকাঠামো খাতে চীন কোটি-কোটি ডলার বিনিয়োগ করেছে।

ভারত মহাসাগরের এই হাম্বানটোটা বন্দরটি চীনের বেল্ট এন্ড রোড পরিকল্পনায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে। নতুন সিল্ক রোড নামে পরিচিতি পাওয়া এই প্রকল্পের মাধ্যমে চীন এবং ইউরোপের মধ্যকার বন্দর ও রাস্তাগুলোর মধ্যে সংযোগ দেয়া হবে।

প্রকল্পটির দিকে গভীরভাবে নজর রাখছে স্থানীয় বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী জাপান এবং ভারত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

হাম্বানটোটা বন্দর নিয়ে চীনের সাথে চুক্তি করল শ্রীলংকা

আপডেট সময় ০৪:০৭:৫১ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০১৭