ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুনের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮২ কোটি ডলার প্রতিযোগিতামূলক বিনিয়োগ পরিবেশ নিশ্চিতের আহ্বান সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে হলে পরিবেশের উন্নয়ন করতে হবে : আব্দুস সালাম মানিক মিয়া অ্যাভিনিউ হবে পরিচ্ছন্ন ও সবুজ জনপরিসর: ডেপুটি স্পিকার ‘সংসদে একজন রাজনৈতিক নেতার অন্ধকার জীবন নিয়ে আলোচনা হোক, আমি চাই না’:স্পিকার কোনো এমপি ঋণখেলাপি নন- স্বরাষ্ট্রমন্ত্রী, পুনঃতপশিলের কথা সবার জানা- রুমিন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা সুইস ব্যাংক: ২০২৫ সালে বাংলাদেশিরা জমা রাখেন সাড়ে ৩ হাজার কোটি টাকার বেশি একবেলা না খেয়ে হলেও প্রতিরক্ষা বাজেট বাড়াতে হবে: এনসিপি এমপি মুজাহিদ

জাপা তত্ত্বাবধায়ক সরকার বিশ্বাস করে না: এরশাদ

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাপা তত্ত্বাবধায়ক সরকারে বিশ্বাস করে না, এ কারণে সংবিধান অনুযায়ী নির্বাচন চান তারা। জাপা গণতন্ত্রে বিশ্বাস করে, নির্বাচনে বিশ্বাস করে। কেননা নির্বাচন ছাড়া সরকার গঠন করা যায় না, প্রতিবাদ করা যায় না।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রচার অভিযানের একদিন পরই বৃহস্পতিবার তিনি আসেন তার দলের শীর্ষ নেতাদের নিয়ে সিলেটে। তিনিও হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচার অভিযানে নামেন। মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

জানা যায়, জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দুপুর পৌনে ২টায় হেলিকপ্টারযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান। সেখান থেকে সরাসরি শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের উদ্দেশ্যে দরগাহ এলাকায় রওয়ানা হন। সোয়া দুইটায় তিনি মাজারে এসে প্রবেশ করেন। সেখানে দোয়া ও ফাতেহা পাঠ করেন তিনি। পরে হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করেন। জিয়ারতের পর সিলেট সার্কিট হাউজে মধ্যাহ্ন ভোজ শেষে জেলা ও মহানগর জাতীয় পার্টি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। বিকেলে হেলিকপ্টারযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

তার সফরসঙ্গী হিসেবে ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশীদ, এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, এমপি জিয়াউদ্দিন আহমেদ বাবলু প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুনের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮২ কোটি ডলার

জাপা তত্ত্বাবধায়ক সরকার বিশ্বাস করে না: এরশাদ

আপডেট সময় ০৯:৫৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০১৮