ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন প্রতিটি কর্মঘণ্টা ও করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে:জনপ্রশাসন উপদেষ্টা জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান বিচারপতি রোহিঙ্গা সংকট সমাধানে বিমসটেকের সক্রিয় ভূমিকা চায় ঢাকা কাপ্তাই হৃদে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২ দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাইদুর যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম রাজনৈতিক দলগুলো সমঝোতার মধ্যে না থাকলে গণতন্ত্র বিপন্ন হবে : রিজভী

হিন্দু ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা

অাকাশ জাতীয় ডেস্ক:

হিন্দু ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে সাংবাদিক ও শিক্ষক আনিস আলমগীরের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা হয়েছে। আজ মঙ্গলবার বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে বাদী হয়ে মামলাটি করেছেন আইনজীবী সুশান্ত কুমার বসু।

বিচারক কে এম সাইফুর রহমান মামলাটি তদন্তের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন। আদালতের সরকারি কৌঁসুলি নজরুল ইসলাম শামীম এ বিষয়ে এনটিভি অনলাইনকে জানিয়েছেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী তাপস কুমার পাল জানান, গত ২২ জানুয়ারি সরস্বতী পূজার দিন আনিস আলমগীর তাঁর ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন, যাতে তিনি হিন্দু ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এতে হিন্দু ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত লাগায় বিচার চেয়ে আদালতে মামলা করা হয়েছে।

৫৭ ধারায় বলা হয়েছে, ‘(এক) কোনো ব্যক্তি যদি ওয়েবসাইটে বা অন্য কোনো ইলেকট্রনিক বিন্যাসে এমন কিছু প্রকাশ বা সম্প্রচার করেন, যাহা মিথ্যা ও অশ্লীল বা সংশ্লিষ্ট অবস্থা বিবেচনায় কেহ পড়িলে, দেখিলে বা শুনিলে নীতিভ্রষ্ট বা অসৎ হইতে উদ্বুদ্ধ হইতে পারেন অথবা যাহার দ্বারা মানহানি ঘটে, আইনশৃঙ্খলার অবনতি ঘটে বা ঘটার সম্ভাবনা সৃষ্টি হয়, রাষ্ট্র ও ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বা করিতে পারে বা এ ধরনের তথ্যাদির মাধ্যমে কোনো ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে উসকানি প্রদান করা হয়, তাহা হইলে তাহার এই কার্য হইবে একটি অপরাধ। (দুই) কোনো ব্যক্তি উপধারা (১) এর অধীন অপরাধ করিলে তিনি অনধিক চৌদ্দ বছর এবং অন্যূন সাত বৎসর কারাদণ্ডে এবং অনধিক এক কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত হইবেন।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন

হিন্দু ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ১১:৫২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০১৮