ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আফগানিস্তানে সামরিক অভিযানে নিহত ৫১ জঙ্গি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আফগানিস্তানে সামরিক বাহিনীর বিশেষ অভিযানে অন্তত ৫১ জঙ্গি নিহত ও আরো ৪৬ জন আহত হয়েছে। শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তাসংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, নিহতদের মধ্যে কারী আসাদুল্লাহ নামে পরিচিত স্থানীয় তালেবান নেতা দাদুল্লাহও রয়েছে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় জঙ্গিদের বিভিন্ন গোপন ঘাঁটি লক্ষ্য করে অত্যন্ত সুপরিকল্পিতভাবে ২৬ দফা সামরিক অভিযান চালানো হয়। এসবের মধ্যে ১০টি বিশেষ অভিযান ছিল।

দেশটির ৩৪টি প্রদেশের ১৬টিতে এ সামরিক অভিযান চালানো হয় । বিবৃতিতে আরো বলা হয়, আফগান বিমানবাহিনীর সদস্যরাও এ ব্যাপক অভিযানে অংশ নেয়।

এ অভিযানে নিরাপত্তা বাহিনীর কোন সদস্য হতাহত হয়েছে কিনা সে বিষয়ে বিবৃতিতে কিছু উল্লেখ করা হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আফগানিস্তানে সামরিক অভিযানে নিহত ৫১ জঙ্গি

আপডেট সময় ০৬:১৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০১৭