ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কাবুলের মিলিটারি একাডেমিতে হামলায় নিহত ৫ সেনা

কাবুলের মার্শাল ফাহিম মিলিটারি একাডেমির কাছে আফগান সেনাদের অবস্থান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আফগানিস্তানের রাজধানী কাবুলের মার্শাল ফাহিম মিলিটারি একাডেমিতে তালেবান বিদ্রোহীদের হামলায় ৫ সেনা নিহত হয়েছেন। পাল্টা অভিযানে হামলাকারী তিন বন্দুকধারী নিহত ও একজন আটক হয়েছে। এখনও একাডেমিকে কেন্দ্র করে গোলাগুলি চলছে।

সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড় হামলা বলে জানিয়েছেন আফগানিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা। স্থানীয় সময় সোমবার ভোরে কাবুল সিটি সেন্টারের পশ্চিম দিকে অবস্থিত একাডেমিতে এ হামলা চালানো হয়।

হামলাকারীরা একাডেমির ভেতরে প্রবেশ করতে চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় হতাহতের এ ঘটনা ঘটে। কাবুল পুলিশের মুখপাত্র বাসির মুজাহিদ বার্তা সংস্থা এএফপিকে বলেন, হামলাকারীরা রকেট ছুড়ে ও গুলিবর্ষণ করে হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা এএফপিকে বলেন, ভোর ৫টার দিকে তারা মিলিটারি একাডেমিতে বিস্ফোরণ ও গুলিবর্ষণের শব্দ শুনেছেন। তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে কাবুলে অ্যাম্বুলেন্স হামলা চালিয়ে শতাধিক মানুষকে হত্যার একদিন পর এ হামলা চালানো হল।

কাবুলের এ মিলিটারি একাডেমিতে আফগান সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হয়। এটি বহুদিন ধরেই জঙ্গি সংগঠনগুলোর লক্ষ্যবস্তু ছিল। গত বছরের অক্টোবরেই এ মার্শাল ফাহিম সামরিক একাডেমির বাইরে এক বিস্ফোরণে ১৫ সামরিক ক্যাডেট নিহত হন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কাবুলের মিলিটারি একাডেমিতে হামলায় নিহত ৫ সেনা

আপডেট সময় ০১:৪৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০১৮