ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

প্রথম বর্ষপূর্তিতে সান ফুকুওক এয়ারওয়েজের অভাবনীয় সাফল্য

ভিয়েতনামের সান ফুকুওক এয়ারওয়েজ তাদের প্রথম বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার এক বছর পূর্ণ করেছে। ২০২৫ সালের ১ নভেম্বর যাত্রা শুরুর সময় মাত্র ২২০ জন যাত্রী নিয়ে ফ্লাইট পরিচালনা করেছিল এয়ারলাইনটি। বর্তমানে এক বছরের ব্যবধানে ২৯টি রুটে প্রায় ২৩ হাজার ৬০০টি ফ্লাইট সম্পন্ন করেছে তারা, যার মধ্যে ১৬টিই আন্তর্জাতিক রুট। এই এক বছরে প্রতিষ্ঠানটি প্রায় ৪০ লাখ যাত্রীকে সেবা দিয়েছে। উদ্বোধনী ফ্লাইটে ছিল ২২০ জন যাত্রী।

যাত্রার শুরুর দিন অর্থাৎ ২০২৫ সালের ১ নভেম্বর হ্যানয়ের নই বাই, দা নাং এবং হো চি মিন সিটির তান সন নাত বিমানবন্দর থেকে ফ্লাইটগুলো ফুকুওকের উদ্দেশে যাত্রা করেছিল। উদ্বোধনী আয়োজনে বিমানবন্দরে উড়োজাহাজগুলোকে জলকামান স্যালুটের মাধ্যমে অভ্যর্থনা জানানো হয়। প্রতিষ্ঠার মাত্র ছয় মাসের মধ্যে আইনি ও পরিচালনাগত অনুমোদন পাওয়ার পর, এয়ারলাইনটি দ্রুত নিজস্ব রক্ষণাবেক্ষণ সক্ষমতা অর্জন করে। ২০২৫ সালের মে মাসে বিনিয়োগ পরিকল্পনার অনুমোদন পাওয়ার পর একই বছরের ২৫ সেপ্টেম্বর এয়ার অপারেটর সার্টিফিকেট এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠানের অনুমোদন পায়।

এয়ারলাইনটির বহরে থাকা উড়োজাহাজের সংখ্যা তিন থেকে বেড়ে এখন ২২টিতে পৌঁছেছে, যার মধ্যে দুটি প্রশস্ত দেহের এয়ারবাস এ৩৩০ অন্তর্ভুক্ত। দীর্ঘপাল্লার রুট সম্প্রসারণের কৌশল হিসেবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বোয়িংয়ের সঙ্গে ৪০টি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার কেনার চুক্তি করেছে তারা। প্রায় ২২ দশমিক ৫ বিলিয়ন ডলার মূল্যের এই উড়োজাহাজগুলো ২০৩১ সাল থেকে সরবরাহ শুরু হওয়ার কথা। ২০২৬ সালের শেষ নাগাদ বহরে ৩৩টি উড়োজাহাজ যুক্ত করার লক্ষ্য রয়েছে তাদের।

যাত্রীসেবার মান ও সময়ানুবর্তিতার জন্য স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডস ২০২৬-এ এয়ারলাইনটি এশিয়ার সেরা অবকাশযাপন এয়ারলাইনের স্বীকৃতি পেয়েছে। পাশাপাশি বিশ্বের ১০০ সেরা এয়ারলাইনসের তালিকায় ৯৯তম এবং সবচেয়ে উন্নত এয়ারলাইনসের তালিকায় পঞ্চম স্থান অর্জন করেছে। এদিকে, ২০২৭ সালের এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা সম্মেলনকে সামনে রেখে ফুকুওক দ্বীপের বিমানবন্দর অবকাঠামো যেমন নতুন রানওয়ে, দ্বিতীয় টার্মিনাল এবং রেল যোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণ করা হচ্ছে। ভবিষ্যতের পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালে ৫৮টি, ২০৩০ সালে প্রায় ১০০টি এবং ২০৩৫ সালের মধ্যে ২০০টি উড়োজাহাজ বহরে যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করেছে সান ফুকুওক এয়ারওয়েজ। পাশাপাশি আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে প্রযুক্তি, উড়োজাহাজ লিজ ও পরিচালন ব্যবস্থাপনা নিয়ে সহযোগিতা গড়ে তুলেছে প্রতিষ্ঠানটি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজায় ১০ কেজি ক্যাপ্টাগনসহ ইসরায়েলি রিজার্ভ সেনা আটক

প্রথম বর্ষপূর্তিতে সান ফুকুওক এয়ারওয়েজের অভাবনীয় সাফল্য

আপডেট সময় ০৯:২৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬