ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

খালেদার বিচারের ব্যাপারে কোনো গায়েবি নির্দেশ নেই: ইনু

অাকাশ জাতীয় ডেস্ক:

আদালতের নিজস্ব গতিতেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিচার হচ্ছে। এখানে গায়েবি নির্দেশের কোনো ব্যাপার নেই। বলেছেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

রোববার কুষ্টিয়ার ভেড়ামারায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সকাল ১১টায় ভেড়ামারা আদর্শ ডিগ্রি কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন ও নবীনবরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া আদালত মানেন না, বিচার মানেন না, সংবিধান মানেন না। আদালতের বিচার, নির্বাচন পক্ষে থাকলে ভালো। আর বিপক্ষে গেলেই খারাপ।

তিনি বলেন, সাত বছর, ১০ বছর ধরে তার (খালেদা জিয়া) মামলা চলছে। আদালতের নিজস্ব গতিতেই তার বিচার হচ্ছে।

তথ্যমন্ত্রী বলেন, সংবিধান অক্ষুণ্ণ রেখে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এ সরকারের বড় চ্যালেঞ্জ, যথাসময় নির্বাচন দেয়া এবং গণতন্ত্র রক্ষা করা। জনগণ যত দিন চাইবে তত দিন আমরা দেশ পরিচালনার দায়িত্বে থাকব। এসব ব্যাপারে হুমকি-ধামকি দিয়ে লাভ নেই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জাসদের সভাপতি ও কলেজ পরিচালনা পরিষদের সভাপতি এমদাদুর হক আতা। অনুষ্ঠান পরিচালনা করেন মমিনুর ইসলাম। এতে শুভেচ্ছা বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, শ্রদ্ধাঞ্জলি পাঠ করে শুনান প্রভাষক আসাদুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দিশা খাতুন, ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. রাসেল মিয়া, সহকারী কমিশনার (ভূমি), কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদিকা কাজী সালমা খাতুন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, ভেড়ামারা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এসএম আনসার আলীসহ দলীয় নেতাকর্মী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদার বিচারের ব্যাপারে কোনো গায়েবি নির্দেশ নেই: ইনু

আপডেট সময় ১১:৫৮:০৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০১৮