ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে’: ট্রাম্প মাটি খুঁড়ে অজ্ঞাত মা ও নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী অচিরেই সুখবর আসবে: প্রধানমন্ত্রী ‘পরিবারের সুখ শান্তিকে তছনছ করে দিয়েছি’: মনোনয়ন না পেয়ে বিএনপি নেত্রী যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী নিজের জানমালের নিরাপত্তা নিয়ে সংসদে উদ্বেগের কথা জানালেন হান্নান মাসুদ

রায়ে বিশৃংখলা হলে প্রতিহত করবে জনগণ: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জ ও বন্দরের সঙ্গে যোগাযোগের মাধ্যম শীতলক্ষ্যা তৃতীয় সেতুর পাইলিং কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে সৈয়দপুরে সেতুর পাইলিং কাজের উদ্বোধন করেন সড়ক ও সেতুমন্ত্রী ওরায়দুল কাদের।

এ সময় বেগম খালেদা জিয়ার রায় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রায় হওয়ার কথা শুনেই বিএনপি আদালতকে হুমকি দিয়ে আদালত অবমাননা করেছে এ জন্য তাদের বিচারের সম্মুখীন হতে হবে।

রায় নিয়ে বিশৃংখলা হলে সরকারের করণীয় বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, খালেদার বিরুদ্ধে রায় হলে তা হবে আইনের বিষয়। এ রায়কে ঘিরে বিএনপি দেশে অরাজকতা সৃষ্টি করতে চাইলে সরকারের লাগবে না জনগণই তা প্রতিহত করবে।

তিনি বলেন, সৌদি অর্থায়নে শীতলক্ষ্যা তৃতীয় সেতুটি নির্মাণ হচ্ছে। ২০২০ সালের মধ্যে সেতুর কাজ শেষ হবে। এ সেতুর টাকা পেতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। তাই সেতুর কাজ শুরু করতে সময় লেগেছে। এখন আর সে সমস্যা নেই। দ্রুত সেতুর কাজ সম্পন্ন হবে। আর এ সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনাই উদ্বোধন করবেন।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান নওশাদ আলী , মতিউর রহমান মতি, জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ আবুল জাহের, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আকরাম আলী শাহীন, জাতীয় পার্টি সেতা সানাউল্লাহ সানু, রোটারিয়ান গিয়াসউদ্দিন চৌধুরী, জেলা ছাত্রসমাজের আহ্বায়ক শাহাদাত হোসেন রূপু, মহানগর ছাত্রসমাজের আহ্বায়ক শাহআলম , ছাত্রলীগ নেতা আরাফাত কবির ফাহিম প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

রায়ে বিশৃংখলা হলে প্রতিহত করবে জনগণ: কাদের

আপডেট সময় ১১:৪২:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০১৮